নজরুলজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসনের সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে গত ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মজয়ন্তী উপলক্ষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহছানে এলাহীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গোলাম মুস্তাফা এবং সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ রীতা দত্ত। বক্তারা কবির সৃষ্টিকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নাচ ও আবৃত্তি পরিবেশন করা হয়। এতে একক সংগীত পরিবেশন করেন বিশ্বজিৎ বড়ুয়া, মো. হেলাল উদ্দিন, লোকমান চৌধুরী, ফিরোজুর রহমান ও তৃপ্তি বিশ্বাস। আবৃত্তি করেন রাশেদ হাসান। বিজ্ঞপ্তি।