নজরুলসংগীত শিল্পীদের সাজসজ্জা
গান গাওয়ার পাশাপাশি তাঁদের সাজসজ্জায়ও নজরকাড়া। চার নজরুলসংগীতশিল্পীর সাজ নিয়েই নকশার এ আয়োজন।শাহীন সামাদদেশি সুতি শাড়িই পরি। আড়ং এবং অন্যান্য দেশি ফ্যাশন হাউস থেকে এসব শাড়ি কেনা হয়। তবে ঋতু ও পরিবেশ বুঝে শাড়ির রং বাছাই করি। অতিরিক্ত গয়না কখনোই পরি না। হীরা, রুপা কিংবা সোনার হালকা গয়না পরি। মুখের সাজে হালকা মেকআপ ব্যবহার করি। কিন্তু কাজল দিতে ভুলি না। আর বড় টিপ ছাড়া তো সাজই পূর্ণতা পায় না। চুলে ফুল পরতে পছন্দ করি। পায়ে একটু উঁচু স্যান্ডেল পরি। এভাবেই রুচিসম্মতভাবে সাজি।ফেরদৌস আরাপরিপাটি সাজই আমার পছন্দ, যাতে উগ্রতা থাকে না। ঘরে সালোয়ার-কামিজ পরলেও বাইরে যাওয়ার সময় শাড়িই বেশি পছন্দ। পাড়ওয়ালা সব ধরনের শাড়ি ভালো লাগে। বিশেষ করে লাল, মেরুন, সাদা ও সবুজ রঙের পাড়ওয়ালা শাড়ি। তবে দেশি সুতি তাঁতের শাড়ি, রেশম সুতার গামছা শাড়ি পরতে পছন্দ করি। শাড়ির সঙ্গে মিলিয়ে চুল সাজাই। গয়নাটাও শাড়ির সঙ্গে মিলিয়ে পরি। তবে হাতে একটু ভিন্ন ডিজাইনের বালা পরতে পছন্দ করি। হাতভর্তি রেশমি চুড়ি পরতেও ভালো লাগে। নিজের সাজ নিজে সাজতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। ফাতেমা-তুজ-জোহরাসব রকমের পোশাকই পরি। অনুষ্ঠানে গেলে শাড়িটাকে প্রাধান্য দিই। সুতি, সিল্ক ও জামদানি শাড়ি বেশি পছন্দ করি। চুলটা গোসলের আগে ভালোভাবে আঁচড়ে নিই। গোসলের পরে কখনো চুল আঁচড়াই না। এলোমেলো চুলে ফুল দিতেই ভালো লাগে। গান গাওয়ার সময় চুল বাঁধা থাকলে অস্বস্তি লাগে। তাই চুল খোলাই রাখি বেশির ভাগ সময়। গয়নার বিশাল সংগ্রহ রয়েছে আমার। নানা ধরনের গয়না পরি। ছোট, হালকা গয়না বেশি পছন্দ। কোমরে বিছা, চাবির থোকা, বাজুও পরি। অনুষ্ঠানে ছোট টিকলি ও বড় নাকফুল তো পরা চা-ই। কপালে টিপ তো পরবই। হয়ে গেল আমার সাজ।লীনা তাপসী খানদেশি সুতি, মটকা, সিল্ক শাড়ির প্রতি দুর্বলতা আছে। অনুষ্ঠানে এসব শাড়িই পরি। তবে সচেতন থাকি, তা পরিবেশের সঙ্গে মানানসই কি না। মুক্তার গয়না খুব প্রিয়। ডোকরার গয়নাও পরি। লম্বা মালা পরতে ভালো লাগে। খোঁপায় ফুল দিই। মুখে হালকা মেকআপ করলেও চোখে কাজল পরতে ভালোবাসি।