প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে দুদিনের নজরুলসংগীত সম্মেলন ২৮ নভেম্বর শুরু হচ্ছে। প্রথম দিন বেলা তিনটায় ডিসি হিলের নজরুল স্কয়ারের উন্মুক্ত মঞ্চে সম্মেলন উদ্বোধন করবেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। পরদিন ২৯ নভেম্বর বিকেল সাড়ে পাঁচটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে রয়েছে দ্বিতীয় পর্ব। সম্মেলনে অংশ নেবেন নজরুল পরিবারের সদস্য খিলখিল কাজী ও সুবর্ণ কাজী, কলকাতার নজরুল সংগঠন অগ্নিবীণা, নজরুল একাডেমি চট্টগ্রাম জেলা শাখা ও নজরুল সংগীত শিল্পী সংস্থার সদস্যরা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ওস্তাদ মিহির লালা। বিজ্ঞপ্তি।