নতুন অতিথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর বৃক্ষমেলায় বেশ কয়েকটি নতুন গাছ ছিল, নার্সারির মালিকেরা এ গাছগুলো একেবারে আনকোরা এবং ভিন্ন ধরনের বলে দাবি করেন। তবে কারও কারও ব্যক্তিগত সংগ্রহেও এ গাছগুলো থাকতে পারে। মেলায় আসা এই গাছগুলো হলো : নতুন কাঠগোলাপ, ক্যালেমিক্স জুঁই, অ্যাডেনিয়াম, আজবী গাছ, ইন্ডিয়ান পাইন ও ভূমিজ অর্কিড।আজবী গাছমধুপুর শালবনের গাছ। মেলায় এনেছিল হটার্স নার্সারি। ডালপালা নেই, লম্বা লম্বা পাতাগুলোই যেন একেকটি ডাল। পাতা দেখতে অনেকটা চালতাপাতার মতো, তবে আকারে আরও বড়। নার্সারির মালিক জানিয়েছেন, এ গাছের ফুল বেশ মনোলোভা। ক্যালেমিক্স জুঁইসচরাচর যে জুঁই পাওয়া যায়, তার থেকে খানিকটা আলাদা। পাতা ও কাণ্ডের গড়নে অনেক সাদৃশ্য থাকলেও ফুলের গড়নে অনেক বৈসাদৃশ্য লক্ষ করা যায়। এখানকার জুঁইয়ের পাপড়িসংখ্যা পাঁচটি হলেও এ জুঁইয়ের পাপড়ি চারটি, পরাগকেশর গুচ্ছবদ্ধ ও দৃশ্যমান। নার্সারির কর্মীরা নিশ্চিত করে বলেছেন, ফুলটি এ দেশে একেবারেই নতুন। অ্যাডেনিয়ামগাছ বিক্রেতারা এ ফুলটিকে নতুন বলে দাবি করলেও কারও কারও ব্যক্তিগত সংগ্রহেও আছে। জন্মস্থান আফ্রিকার উষ্ণ অঞ্চল। সারা পৃথিবীতে অনেকগুলো ভ্যারাইটি দেখা যায়। টবে চাষযোগ্য। গোড়ার অংশ গোলাকার ও ছড়ানো। ইন্ডিয়ান পাইনআমাদের দেশে যে দু-এক জাতের পাইন দেখা যায় তার সঙ্গে এই ইন্ডিয়ান পাইনের কোনো নির্দিষ্ট তফাত আছে কি না বোঝা মুশকিল। নার্সারি মালিকের দাবি, এ পাইনগুলো এখানে একেবারেই নতুন। নতুন কচিপাতার এ পাইনগুলো ভারি নজরকাড়া। নতুন কাঠগোলাপএ ফুল দেখতে হুবহু আমাদের সাদা কাঠগোলাপের মতোই। মোড়ানো শৈল্পিক পাপড়ির মাঝখানে হলুদের ছিটা। গন্ধ নেই। মূল পার্থক্য পাতায়। স্পষ্ট শিরার লম্বাটে পাতার লেজটা গড়নের দিক থেকে রকেটের মতো। মোকারম হোসেন