নতুন আঙ্গিকে গ্রিনবুক ডট কম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইন বিজনেস ডিরেক্টরি ‘চিটাগং গ্রিনবুক ডট কম ‘নতুন আঙ্গিকে ঢেলে সাজানো হয়েছে। এই সাইটে চট্টগ্রাম বিভাগের বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের তথ্য পাওয়া যাবে। এতে উপজেলাভিত্তিক তথ্য খোঁজারও ব্যবস্থা রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রয়োজনীয়তার কথা ভেবে এর ‘প্রোডাক্ট গ্যালারি’ তৈরি করা হয়েছে। এ প্রসঙ্গে চিটাগং গ্রিনবুক ডট কমের প্রধান নির্বাহী আখতার হোসেন বলেন, ‘দেশ-বিদেশের যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ন্যূনতম দামে সদস্য হয়ে পণ্য আপলোডের সুযোগ পাবেন। তবে বর্তমানে বিনা মূল্যে সদস্যপদের আওতায় ১০টি পণ্য প্রদর্শনের সুযোগ রয়েছে। শিগগিরই অনলাইন পেমেন্ট গেটওয়ের সুবিধাও আসছে।’ সাইটের হোমপেজে বিশ্বের যেকোনো দেশ থেকে সর্বশেষ কেনাবেচার অর্ডার প্রদর্শনের ব্যবস্থা রয়েছে। সাইটের ঠিকানা:www.chittagonggreenbook.com নিজস্ব প্রতিবেদক