নতুন আঙ্গিকে প্রথম আলো জবস
চাকরি খোঁজার জন্য ইন্টারনেটের ওয়েব পোর্টালগুলো এখন বড় একটা জায়গা।চাকরির ওয়েব পোর্টাল প্রথম আলো জবস ডট কম (www.prothom-alojobs.com) সম্প্রতি নতুন আঙ্গিকে নতুন চেহারায় সেজেছে। আগের চেয়ে অনেক বেশি সুযোগ-সুবিধা রাখা হয়েছে পোর্টালটিতে। প্রথম আলো জবসের হেড অব অপারেশন্স শৈবাল কে কানুনগো জানান, ‘প্রথম আলো জবসের ওয়েব পোর্টাল এখন অনেক গোছানো।যাতে একজন সহজেই বিভিন্ন ধরনের চাকরি খুঁজে পেতে পারেন। এ ছাড়া বিভিন্ন সুযোগ-সুবিধার সমন্বয় ঘটানো হয়েছে এই ওয়েব পোর্টালে। ফলে একজন চাকরিপ্রার্থী যেমন এখান থেকে লাভবান হবেন, তেমনি চাকরির জন্য লোক খুঁজছে, এমন প্রতিষ্ঠানও এখান থেকে সেবা নিতে পারবে।’প্রথম আলো জবস থেকে নানা ধরনের সেবা পেতে হলে আপনাকে এই পোর্টালের নিবন্ধিত সদস্য হতে হবে। এর নিবন্ধনের জন্য একটি নির্দিষ্ট ফরম রয়েছে। এখানে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করলেই আপনার একটি প্রোফাইল তৈরি হয়ে যাবে। সেখানে আপনি আপনার নানা তথ্য পূরণ করে রাখতে পারেন। পাশাপাশি আপনার জীবনবৃত্তান্ত আপলোড করে রাখতে পারবেন। এখানে একাধিক জীবনবৃত্তান্তও জমা রাখা যাবে। বিভিন্ন প্রতিষ্ঠান লোক নিয়োগ দেওয়ার সময় এখান থেকেই আপনার জীবনবৃত্তান্ত দেখে নিতে পারবে। পছন্দ হলে সেই প্রতিষ্ঠান নিজেই যোগাযোগ করবে আপনার সঙ্গে। এই সব কিছুই করা যাবে বিনা মূল্যে। শৈবাল কে কানুনগো জানান, নতুনভাবে চালু হওয়া এই ওয়েবসাইটের একটি স্থানে গিয়ে আপনি কোন ধরনের চাকরি খুঁজছেন তা লিখে বোতামে ক্লিক করলেই কাঙ্ক্ষিত চাকরির খবর চলে আসবে। এখানে বিভিন্ন ভাগে চাকরি ভাগ করা আছে। সেখান থেকেই বেছে নিতে পারবেন আপনার পছন্দের চাকরিটির খবর।আবার অ্যাডভান্সড সার্চ নামের একটি অপশন আছে, যেখান থেকে আরও বাছাই করা চাকরির খোঁজ মিলবে। এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম লিখেসেই প্রতিষ্ঠানের কোন পর্যায়ের চাকরি খুঁজছেন তা নির্বাচন করা, জেলা নির্বাচন করাসহ নানাভাবে পছন্দের চাকরির খোঁজ করতে পারবেন। এখান থেকেই জানা যাবে, আজ নতুন কোন চাকরির খবর আছে, আবার আপনি চাইলে গত তিন দিন আগের কিংবা পাঁচ দিন বা সাত দিন আগে কোন চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে, তার বিস্তারিত তথ্য জানতে পারবেন।একইভাবে প্রতিদিন সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন চাকরির সংবাদও এই ওয়েব পোর্টাল থেকে জেনে নিতে পারবেন। ফলে আপনাকে আলাদা করে পত্রিকা কিনতে হবে না। আর এর সঙ্গে সঙ্গে এই পোর্টালে বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপন তো থাকছেই!যাঁরা পেশাজীবন শুরু করছেন কিন্তু জীবনবৃত্তান্ত, আবেদনপত্র (কভার লেটার)—নানা বিষয় কীভাবে লিখতে হয় তা জানেন না, তাঁদের জন্য এই ওয়েব পোর্টালের একটি বিভাগে জীবনবৃত্তান্ত, কাভার লেটার লেখা, সাক্ষাৎকার দেওয়ার নানা কৌশলসহ আরও অনেক শিক্ষণীয় বিষয় থাকছে। আবার বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত পেশাবিষয়ক নানা ধরনের লেখাও পড়তে পারবেন এখান থেকে।প্রথম আলো জবস বিভিন্ন সময় নানা বিষয়ে কর্মশালার মাধ্যমে অনেক ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে। কবে, কখন কী বিষয় নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে, আর কে এই কর্মশালা পরিচালনা করবেন, তা জানা যাবে এই ওয়েব পোর্টাল থেকে। একই সঙ্গে এই পোর্টাল থেকেই কর্মশালায় অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন আপনি।ওয়েব পোর্টালের কোনো বিষয় আপনি বুঝছেন না? চিন্তিত হওয়ার কিছু নেই। সাহায্য পাওয়ার জন্য হেলপ অপশনে ক্লিক করলেই আপনি সাহায্য পেতে পারেন।শৈবাল কে কানুনগো জানান, শিগগিরই প্রথম আলো জবসের ওয়েবসাইটে ভার্চুয়াল চাকরির মেলা নামের নতুন একটি দ বিভাগ যুক্ত হচ্ছে। এর ফলে অনলাইনে বসেই চাকরির মেলায় অংশ নিতে পারবেন আপনি! প্রথম আলো জবসের ওয়েবসাইটে খুঁজে নিন আপনার স্বপ্নকে!