নতুন উদ্যোক্তাদের সম্মাননা জানাবে জুনিয়র চেম্বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন উদ্যোক্তাদের সম্মাননা জানাবে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চিটাগাং কসমোপলিটন। সম্প্রতি নগরের খুলশী ক্লাবে অনুষ্ঠিত সংগঠনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা পরিচালনা করেন সংগঠনের সভাপতি জসীম আহমেদ। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শিহাব মালেক, সহসভাপতি মো. রানা, জেনারেল লিগ্যাল কাউন্সিলর মাসফিক আহমেদ, সেক্রেটারি জেনারেল মঈন হোসেন, কোষাধ্যক্ষ নুর এ জান্নাত প্রমুখ।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, নতুন উদ্যোক্তাদের নিয়ে একটি মেলা এবং ১০ জন নতুন সফল উদ্যোক্তাকে সম্মাননা জানাবে সংগঠনটি। এর আগে আগামী মাসে ‘মধ্যম আয়ের বাংলাদেশ গঠন’ নিয়ে একটি গোলটেবিল বৈঠক আয়োজন করা হবে। এ ছাড়া পর্যায়ক্রমে আন্তবিশ্ববিদ্যালয় ব্যবসার পরিকল্পনা প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে আলোচনা হয়।
সভায় সংগঠনের চলমান কর্মসূচি ‘আশা’ এর অংশ হিসেবে এতিম শিশুদের জন্য চার লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে একটি ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। বিজ্ঞপ্তি।