নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার নতুন কমিটির বন্ধুদের সঙ্গে অতিথিরা
ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার নতুন কমিটির বন্ধুদের সঙ্গে অতিথিরা

ইস্টার্ন ইউনিভার্সিটি প্রথম আলো বন্ধুসভার নতুন কমিটি ২৩ নভেম্বর ঘোষণা করা হয়। ইইউর জনসংযোগ অফিসের প্রধান ও ইইউ প্রথম আলো বন্ধুসভার কো-অর্ডিনেটর মুহাম্মদ ইমতিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আবদুল হান্নান চৌধুরী, জাতীয় পর্ষদের সদস্য মাহবুব পারভেজ ও ইইউর সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ ফেরদৌস।
অনুষ্ঠানের সভাপতি নতুন বন্ধুসভার ২৫ জন সদস্যদের নাম ঘোষণা করেন। আনোয়ার হোসেন সভাপতি ও সাউদুর রহমান সাধারণ সম্পাদক মনোনীত হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বন্ধুসভার সাকিব রিজভী ও জাতীয় পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন।