প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির কাছে গত ২৭ ফেব্রুয়ারি দায়িত্ব হস্তান্তর করেছেন পুরোনো কমিটির নেতারা। এর আগে গত জানুয়ারি মাসে মশিউজ্জামান সিদ্দিকীকে আহ্বায়ক এবং কামরুল হুদাকে সদস্যসচিব করে গঠিত ২১ সদস্যের আহ্বায়ক কমিটির স্বীকৃতি দেয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের কনফারেন্স হলে দায়িত্ব হস্তান্তরের উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, মহাসচিব এমদাদ হোসেন এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শেখ আতিকুর ও চট্টগ্রাম জেলার নেতারা। বিজ্ঞপ্তি