নতুন করে রবীন্দ্রনাথকে চেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবিজীবনের নানা দিক তুলে ধরতে গিয়ে কখনো ধারাভাষ্য দিচ্ছিলেন আবার কখনো নিজেই হয়ে উঠছিলেন রবীন্দ্রনাথ। কখনো তাঁর নাটকের নানা চরিত্রে অভিনয়ও করেছেন। দরাজ গলায় গেয়েছেন গানও। এভাবে রবীন্দ্রনাথের জীবন, কাজ ও দর্শন দর্শকদের সামনে তুলে ধরলেন কলকাতার অভিনেতা রঞ্জন ঘোষাল।কলকাতার জনপ্রিয় ব্যান্ড দল মহীনের ঘোড়াগুলির অন্যতম প্রতিষ্ঠাতাসদস্য রঞ্জন ঘোষাল চট্টগ্রামের দর্শকের সামনে অন্য এক রবীন্দ্রনাথকে হাজির করলেন। অভিনয়, ধারাভাষ্য, গান, আবৃত্তি—সবই ছিল ‘সভ্যতার সংকট: রবিযাত্রা’ শীর্ষক এই ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায়। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে বেড়ে ওঠা, সাহিত্য চর্চা, ব্রাহ্ম সমাজে যোগদান, ব্রিটিশদের নাইট উপাধি প্রত্যাখ্যান, বঙ্গভঙ্গ রদ আন্দোলনে যোগদানসহ রবিজীবনের বিভিন্ন দিক উঠে এসেছে এই উপস্থাপনায়। শেষ বয়সে এসে হিংসায় উন্মত্ত পৃথিবী দেখে দুঃখ ভারাক্রান্ত হয়েছিলেন তিনি। তবু মানবতার প্রতি আস্থা হারাননি। ‘সভ্যতার সংকট’ ভাষণে বলেছিলেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। নাটক শেষে রঞ্জন ঘোষাল দর্শকদের উদ্দেশে বলেন, ‘যাঁরা রবীন্দ্রনাথ সম্পর্কে কম জানেন, মূলত তাঁদের জন্যই এই ধরনের আয়োজন।’ চবি উদীচীর বিজয় দিবস উদ্যাপনস্মৃতিচারণা, নাচ-গান, আবৃত্তি, নাটক ও আলোচনা সভার মধ্য দিয়ে স্বাধীনতার ৪০ বছর উদ্যাপন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদীচী শিল্পীগোষ্ঠী। এ উপলক্ষে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জারুলতলা চত্বরে সংগঠনের সহসভাপতি কবি ইউসুফ মুহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন মুক্তিযুদ্ধে ১০ নম্বর সেক্টরের নৌ-কমান্ডো মহিউদ্দিন আহমেদ। পরে সংগঠনের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এ ছাড়া মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন আলোকচিত্র ও দৈনিক পত্রিকার মুক্তিযুদ্ধভিত্তিক সংবাদের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। —চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিসমরজিৎ-এর গানথিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ২১ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে সমরজিৎ রায়ের একক গানের আসর। আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের আয়োজনে এই সংগীত সন্ধ্যায় সমরজিৎ গাইবেন ভূপেন হাজারিকা, জগজিৎ সিং, মৃণাল চক্রবর্তী ও পিন্টু ভট্টাচার্যের গান। বিজ্ঞপ্তি।মাহমুদুন্নবী স্মরণসন্ধ্যা ২২ ডিসেম্বরষাট থেকে আশির দশকের বাংলা গানের জনপ্রিয় শিল্পী মাহমুদুন্নবী। ২০ ডিসেম্বর তাঁর ২১তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে চিটাগাং কালচারাল একাডেমি ২২ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে শিল্পীর গান নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করেছে।এতে শ্রদ্ধা জানাবেন বংশীবাদক আজিজুল ইসলাম। সংগীত পরিবেশন করবেন শাহরিয়ার খালেদ ও সুতপা চৌধুরী। বিজ্ঞপ্তি।