নতুন খাবার
চিকেন পপকর্ন। হ্যাঁ, কেএফসির মেন্যুতে যোগ করল নতুন খাবার—চিকেন পপকর্ন। মুরগির মাংসে তৈরি এই খাবারের আকৃতি পপকর্নের মতো এবং লেবুর স্বাদে তৈরি। দাম ১৫০ টাকা (৭৫ গ্রাম)। ঢাকায় কেএফসির গুলশান শাখায় ১৭ অক্টোবর এই তথ্য জানানো হয়। এ সময় অভিনয়শিল্পী মুনমুন ও সংগীতশিল্পী তিশমা উপস্থিত ছিলেন। আর এই প্রথম কেএফসি নিয়ে এল শিক্ষার্থীদের জন্য টিফিন মিল। শিক্ষার্থীরা তাদের পরিচয়পত্র দেখিয়ে ঢাকার লক্ষ্মীবাজার, ইস্কাটন, মিরপুর এবং চট্টগ্রামের শাখা থেকে বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কিনতে পারবে এই টিফিন মিল। এতে থাকছে একটি বার্গার, দাম ৭৫ টাকা।নতুন খাবারের এই আয়োজন নিয়ে ট্রান্সকম ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আক্কু চৌধুরী বলেন, ‘যাঁরাই দেশের বাইরে থেকে ঘুরে এসেছেন এবং কেএফসিতে খেয়েছেন, তাঁরা প্রায়ই এসে বলতেন, চিকেন পপকর্ন কবে পাওয়া যাবে? মূলত এই চাহিদার কথা বিবেচনা করেই চিকেন পপকর্ন খাবারটি নিয়ে আসা। আর এই টিফিন মিল কোনো লাভজনক প্রকল্প নয়। শুধু শিক্ষার্থীদের সহজলভ্যতার কথা চিন্তা করেই এই দাম রাখা হয়েছে।’