নতুন ঠিকানায় শাহরুখ শহীদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধানমন্ডির সাতমসজিদ রোডে গিয়ে সেদিন ফিরে গেলাম ছোটবেলার স্মৃতিতে। সূর্যের আলো দিনকে বিদায় দেওয়ার প্রহর গুনতে গুনতে হেলে পড়ছে পশ্চিম আকাশে। এ সময় বাজল কোন ছুুটির ঘণ্টা! না এটা কোনো স্কুলের ছুটির ঘণ্টা নয়। নতুন একটি ফ্যাশন হাউস উদ্বোধন করার ঘণ্টা। ঘণ্টা বাজিয়ে নতুন এ ফ্যাশন হাউসের মধ্যে ঢুুকতেই কানে ভেসে এলো রবীন্দ্রসংগীত। এর পরই কাটা হলো কেক। এ রকম একটি আবহের মধ্যে দিয়ে ২৪ ডিসেম্বর উদ্বোধন করা হল ফ্যাশন ডিজাইনার শাহরুখ শহীদের নতুন শোরুম। এ সময় উপস্থিত ছিলেন রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, ফ্যাশন ডিজাইনার এমদাদ হক, সংগীতশিল্পী ফাহমিদা নবী, দিনাত জাহান, আলোকচিত্রী চঞ্চল মাহমুদ, কথাবন্ধু নীরবসহ আরও অনেকে।এ শোরুমে ‘সিগনেচার ওয়্যার’ শীর্ষক পোশাক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। কালো রঙের শীতের পোশাক প্রদর্শনীতে বেশি স্থান দেওয়া হয়েছে। লাল, নীল, সবুজ, মেরুন ইত্যাদি রঙের পোশাকও রাখা হয়েছে। পোশাকে ব্লক, মেশিন ওয়ার্ক, কারচুপি কাজ ব্যবহার করা হয়েছে। তাঁত, সুতি, মোটা, এন্ডি এবং এন্ডি সিল্ক কাপড়ে পোশাকগুলো তৈরি করা হয়েছে।‘সিগনেচার ওয়্যার’ শীর্ষক পোশাক প্রদর্শনী চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।শাহরুখ শহীদ বলেন, এখানে তৈরি পোশাক ছাড়াও ক্রেতা তার ইচ্ছামতো ফরমায়েশ দিয়ে পোশাক তৈরি করে নিতে পারবে। এতে ডিজাইনার ও ক্রেতার সম্মিলিত চিন্তার ফসল হবে প্রতিটি পোশাক।এখানে পোশাকের পাশাপাশি বিভিন্ন ধরনের গৃহসজ্জাসামগ্রী পাওয়া যাবে। এখানে রং করা কাচ, হাতে আঁকা ছবি, কুশনকভার, পর্দা ও আসবাবপত্র তৈরির ফরমায়েশ নেওয়া হবে।