নতুন দিনের পদধ্বনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর ঘুরে আবারও বৈশাখ এসেছে আমাদের দোরগোড়ায়। ‘ছুটির দিনে’ও নতুনের আবাহন নিয়ে হাজির পাঠকের দরবারে। ফেলে আসা অতীত যখন আমাদের খুব বেশি আশাবাদী করতে পারে না, আমরা তখন চোখ মেলে দিই ভবিষ্যতের পানে। আঁধার পেরিয়ে আমরা খুঁজি ঝলমলে আলোর নিশান। সেই আলো আর নতুন দিনের পদধ্বনিই যেন আমরা শুনতে পাই তরুণদের মাঝে। দেশের সংগীত, চিত্রকলা, স্থাপত্য, নৃত্য, মঞ্চ, চলচ্চিত্র, ছোট পর্দা, তথ্যপ্রযুক্তি ও ক্রীড়াঙ্গনের সে রকম সম্ভাবনাময় একদল তরুণ নিয়েই আমাদের এই আয়োজন। আমাদের দৃঢ বিশ্বাস, নিজেদের মেধা ও শ্রমের জোরে এই তরুণেরা ইতিমধ্যেই করে দেখিয়েছেন আশা জাগানিয়া অনেক কিছু। শুনিয়েছেন নতুন দিনের গান। রেখেছেন প্রতিভা ও প্রচেষ্টার উজ্জ্বল স্বাক্ষর। সামনের দিনগুলোতেও আমরা নিশ্চয়ই তাঁদের পাব নতুন দিনের ভিত গড়ার কারিগর হিসেবে। পাঠক, চলুন পরিচিত হই এই অগ্রগামী তরুণ দলের সঙ্গে।