নতুন ধারার প্রকৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএসসির পর লক্ষ্য ঠিক করার এখনই সময়। ফাইল ছবি
এইচএসসির পর লক্ষ্য ঠিক করার এখনই সময়। ফাইল ছবি

এইচএসসি ফলাফলের পর এখন সবার লক্ষ্য সঠিক উচ্চশিক্ষা গ্রহণ। কোন পথে যাবেন আপনি? তা ঠিক করার এখনই সময়। জমজমাট ভর্তি পরীক্ষাও শেষ হয়ে এল বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজগুলোর ভর্তি পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়েছে।
বিজ্ঞান বিভাগ থেকে পাস করে স্নাতক পর্যায়ে প্রকৌশল কিংবা প্রযুক্তিনির্ভর বিষয়ে যাঁরা পড়তে আগ্রহী, তাঁদের সবারই চোখ এখন বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, এমআইএসটিসহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের দিকে।
প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে কারিগরি শিক্ষাব্যবস্থায় যুক্ত হচ্ছে নিত্যনতুন বিষয়। তরুণদের জন্য পেশাজীবনে খুলে যাচ্ছে সম্ভাবনার নতুন দুয়ার। প্রযুক্তি ও প্রকৌশলের বিদ্যমান বিষয়গুলোর সঙ্গে সাম্প্রতিক সময়ে যুক্ত হয়েছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নামে আরও একটি বিষয়। এয়ার ক্রাফটের যান্ত্রিক, ইলেকট্রনিক ও রাডারের অংশবিষয়ক পাঠ হলো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। এখানে এয়ার ক্রাফটের বিভিন্ন যন্ত্রাংশের নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও কাজ করার কৌশল সম্পর্কে ধারণা প্রদান করা হয়ে থাকে।
এখন বাংলাদেশে বেসরকারি পর্যায়ে শুরু হয়েছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ার সুযোগ। বাংলাদেশে বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করা যাবে কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজি (ক্যাটেক), উত্তরায়। এ বিষয়ে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন ০১৯৩৭১৮২৪৭০, ০২-৮৯৯১৩৭১ অথবা, catechedu.com ওয়েবসাইটে।
এ ছাড়া প্রকৌশলের এই বিষয়টি নিয়ে পড়া যাবে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে।
ক্যাটেক থেকে এই বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করতে চাইলে শিক্ষার্থীকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন হতে হবে। ভর্তির জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে জিপিএ থাকতে হবে ন্যূনতম ৩.৫।
অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি সম্পন্ন করা প্রকৌশলীদের কাজ করার সুযোগ রয়েছে দেশ ও দেশের বাইরের বিভিন্ন এয়ারলাইনস কোম্পানিতে। সেই সঙ্গে তত্ত্বীয় পাঠ শেষে যোগ্যতা অনুযায়ী ‘অন জব ট্রেনিং’ করার সুযোগ রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন এয়ারলাইনস কোম্পানি ও বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠানে।