নতুন নতুন সড়ক নির্মাণ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানজট নিরসনে এবারের বাজেটে সিটি করপোরেশন বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ৫০ কোটি টাকা বরাদ্দ পেয়েছে। সিটি করপোরেশনের বিভিন্ন পরিকল্পনা নিয়ে মেয়র মোহাম্মদ মন্জুর আলমের সঙ্গে কথা বলেছেন হামিদ উল্লাহযানজট নিরসনে এবারের বাজেটে সিটি করপোরেশনের বরাদ্দ সম্পর্কে কিছু বলুন।এবারের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ৫০ কোটি টাকা সরকার ইতিমধ্যে বরাদ্দ পাওয়া গেছে। শিগগিরই এ কাজ শুরু হবে। এ ছাড়া বিশ্বকাপ ক্রিকেট ভেনুর আশপাশের উন্নয়নের জন্য আরও ৮৭ কোটি টাকা বরাদ্দ পাওয়া যাবে। এ বরাদ্দ দিয়ে কী কী প্রকল্প বা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে? প্রকল্পের আওতায় নগরের চাক্তাই, রাজাখালী ও মহেশখালের পাড়ে নতুন করে রাস্তা নির্মাণ করা হবে। চাক্তাই খালের পাড় দিয়ে তৈরি রাস্তা দিয়ে বহদ্দারহাট যাওয়া যাবে। রাজাখালী খালের পাড়ের ওপর দিয়েও একটি রাস্তা হবে। তা ছাড়া মহেশখালের পাড় দিয়েও একটি রাস্তা নির্মাণ করা হবে। আসন্ন বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে সাগরিকা ও আশপাশের এলাকার সড়ক ও সংযোগ সড়কগুলোর উন্নয়ন করা হবে। এসব প্রকল্প বাস্তবায়ন করা হলে যানজট কোথায় কোথায় নিরসন হবে বলে আপনি মনে করেন? চাক্তাই ও রাজাখালী খালের পাড়ের সড়ক দিয়ে নগরের ভেতরের যানবাহনগুলো চলাচল করবে। এতে শহরের ভেতরের যানজট অনেকটা কমবে বলে আশা করছি। মহেশখালের পাড় দিয়ে যাওয়া সড়কটি পোর্ট কানেকটিং সড়কের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। যানজট নিরসনে প্রকল্প বাস্তবায়নে সিডিএর সঙ্গে সমন্বয় কীভাবে করবেন?নগরের কোথাও কোনো সেতু ভেঙে পড়লে কিংবা রাস্তাঘাট মেরামত করার প্রয়োজন হলে সেই কাজটা করছে সিটি করপোরেশন। আর নতুন রাস্তা তৈরির কাজটা হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ)। তারা ইতিমধ্যে উড়াল সড়ক নির্মাণের কাজও শুরু করেছে। আমার মনে হয়, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে দীর্ঘ উড়াল সেতু নির্মাণ করা গেলে নগরের প্রধান প্রধান সড়কগুলোতে যানজট অনেকটা কমে যাবে। এ ক্ষেত্রে সিডিএর সঙ্গে যেখানেই দরকার আমরা সমন্বয় করছি। তারা রাস্তা নির্মাণ করে আর আমরা সেগুলো রক্ষণাবেক্ষণ করি। আমরা আশা করছি, নগরের যানজট নিরসনে সিডিএ আরও নতুন নতুন উদ্যোগ নেবে। তাদের কাছে নগরবাসীর প্রত্যাশা অনেক। ট্রাফিক বিভাগের সঙ্গে সিটি করপোরেশনের সমন্বয়ের প্রয়োজন আছে কি? সেটা কীভাবে সম্ভব?আমরা সিটি করপোরেশনে যানজট নিরসনে কাজ করতে আলাদা স্ট্যান্ডিং কমিটি গঠন করেছি। কমিটি ট্রাফিক পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও বৈঠক করবে। তবে চট্টগ্রাম শহরের যানজট নিরসনে সিডিএর আরও সক্রিয় ভূমিকা দরকার। পাশাপাশি সরকার যদি আন্তরিক হয় তাহলে সড়ক ও জনপথ বিভাগকে ব্যবহার করেও শহরের আশপাশে পর্যাপ্ত সড়ক ও রিংরোড নির্মাণ করতে পারে। অপরের জমি অধিগ্রহণ করে সড়ক নির্মাণের কোনো বিভাগই সিটি করপোরেশনে নেই। এরপরও সিটি করপোরেশনের নিজস্ব উদ্যোগে সড়ক সমপ্রসারণ ও নতুন নতুন সড়ক নির্মাণকাজ অব্যাহত রয়েছে। শহরের আয়তন বাড়ছে, বাড়ছে যানবাহনের সংখ্যা। এ জন্য আমাদের পরিকল্পিতভাবে রাস্তাঘাটের সংখ্যা অবশ্যই বাড়াতে হবে।