প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুটির দিনের ৫৭৬ সংখ্যায় ‘নতুন পলান সরকার’ প্রতিবেদনটি ভালো লেগেছে। আমি মনে করি, মো. হারেছ উদ্দিন পলান সরকার সমাজ সেবার জন্য যে একুশে পদক পেলেন এবং ছুটির দিনে নতুন পলান সরকার নামে অভিহিত হলেন, তার সবচেয়ে বড় অবদান ছুটির দিনের। ১৭ ফেব্রুয়ারি ২০০৭ ছুটির দিনের প্রচ্ছদে পলান সরকার (বিনি পয়সায় বই বিলাই) ছিল অসাধারণ একটি সংখ্যা। হায়! আমাদের দেশের রাজনীতিবিদ ও সমাজসেবকেরা যদি পলান সরকারের মতোই সত্যিকার অর্থে সমাজ নিয়ে ভাবতেন, তবে কথাই ছিল না। দুর্ভাগ্য! অশেষ ধন্যবাদ শ্রদ্ধেয় পলান সরকার ও প্রিয় ছুটির দিনে এবং প্রথম আলোকে। মুনিয়া, চট্টগ্রাম