প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম অঞ্চলে পাঁচটি নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। পানছড়ি প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, উল্টাছড়ি ইউনিয়নে রহিন্দ্রপাড়া, পানছড়ি ইউনিয়নে দিঘলছড়িপাড়া, চেংগী ইউনিয়নে তক্কীরায়পাড়া, লোগাং ইউনিয়নে রামতনুপাড়া ও লতিবান ইউনিয়নে কেনারামপাড়ায় এ পাঁচটি বিদ্যালয় স্থাপন করা হচ্ছে।