নতুন পোশাক পেয়ে খুশি শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় বছর বয়সী মো. মহিউদ্দিন। চকরিয়ার আশরাফ নুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। ক্লাসে প্রথম সে। কিন্তু দিনমজুর বাবার পক্ষে সব সময় বিদ্যালয়ের নতুন পোশাক কিনে দেওয়া সম্ভব হয় না। তাই নতুন পোশাক পাওয়ার পর মহিউদ্দিনের সেকি উচ্ছ্বাস।
গত ২৯ আগস্ট কক্সবাজারের পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুর রশিদ খানের উদ্যোগে সাড়ে ছয় হাজার শিশুর হাতে তুলে দেওয়া হয় বিদ্যালয়ের নতুন পোশাক। এ উপলক্ষে পেকুয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় অনুষ্ঠানের।
এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম ছিদ্দিকুর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মোস্তফা ও ফারজানা রহমান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুর রশিদ খান।—চকরিয়া প্রতিনিধি