
৩০ মে বিকেলে হঠাৎ করেই দেখা গেল একঝাঁক ছেলেমেয়ে রাজধানী বনানীর ১৫ নম্বর সড়ক ধরে হাঁটছে। সবার পরনের হলুদ আর নীল টি-শার্টে লেখা আমব্রেলা। নানা প্রচারণার মধ্য দিয়ে চালু হলো পোশাকের দোকান আমব্রেলা। বনানীর এই সড়কে ৬১ নম্বর বাড়ির দোতলাজুড়ে গড়ে উঠেছে এটি। এদিন এসেছিলেন মডেল নোবেল। তিনি বলেন, ‘আমার দুই বন্ধু নাইমুল আলম ও ওবায়দুল বারীর দোকান এটি। আমি ডিজাইনার না হলেও নিজের পোশাক নির্বাচনের জ্ঞান দিয়ে দোকানটিতে নানা ধরনের পোশাকের সংগ্রহ গড়ে তুলেছি। মেয়েদের ফ্যাশনেবল কয়েকটি পোশাকের ডিজাইনও করেছি।’
তাদের পোশাকের সংগ্রহে আছে জিন্স, টি-শার্ট, শার্ট, টপস, লেগিংস, কামিজ, হ্যাট, গয়না, চশমাসহ নানা কিছু।

অরিগ্যামি কর্মশালা
কাগজ দিয়ে নানা রকম খেলনা ও ঘর সাজানোর উপকরণ বানানোর অরিগ্যামি, কিরিগ্যামি ও কুইলিংয়ের (পেপার ক্রাফটিং) মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হচ্ছে। শিশু-কিশোরদের পাশাপাশি বড়রাও যোগ দিতে পারবেন। ফোন: ০১৭৩২৯৮৬০৫৫।
ছবি আঁকা কর্মশালা
শিল্পী মাসুমা খানের তত্ত্বাবধানে শুরু হচ্ছে ছয় থেকে ১৮ বছর বয়সীদের জন্য ছবি আঁকা কর্মশালা। ঢাকার ধানমন্ডি ও বনানীতে ক্লাস চলবে। এ জন্য ভর্তি হতে হবে ৬ ও ১৩ জুন ঢাকার সাউথ ব্রিজ স্কুলে। ফোন: ০১৭১১৬৭৮৪৮৩।

ছাড়
নগরদোলা
১২ জুন পর্যন্ত ফ্যাশন হাউস নগরদোলায় চলবে ছাড়। ধানমন্ডি শাখাতেই শুধু এ সুযোগ থাকবে।
হেরিটেজ
হেরিটেজ ফার্নিচার দিচ্ছে কেনাকাটায় ছাড়। ঢাকার তেজগাঁও-গুলশান লিংক রোডে তাদের বিক্রয়কেন্দ্র আছে।
ওমেনস ডল
নানা রকম সৌন্দর্যচর্চায় ছাড় দিচ্ছে ওমেনস ডল। ঢাকার লেক সার্কাস কলাবাগান এবং রাজশাহীতে তাদের শাখা আছে।
ঠিকানা বদল
বিন্দিয়া বিউটি পার্লারের নতুন ঠিকানা এখন ধানমন্ডি সাতমসজিদ রোডে কাকলী স্কুলের উল্টো পাশে। এখানে ত্বক ও চুলের যত্ন, কনের সাজ, পার্টি সাজ ইত্যাদিতে ছাড় চলছে।
গরমের পোশাক
নিপুণ
স্নিগ্ধ ও উজ্জ্বল রঙে এই মৌসুমে পরার উপযোগী পোশাক এনেছে নিপুণ। হলুদ, কমলা, লেবু, গোলাপি, সাদা ইত্যাদি রঙে কুর্তি, ফতুয়া, কাফতান, সালোয়ার-কামিজ, শাড়ি, পাঞ্জাবি ইত্যাদি পাবেন এখানে।