নতুন পোশাকের সম্ভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাচের বাইরে উপচে পড়া ভিড়। এতক্ষণ যাঁরা ঢুকতে গিয়েও ঢোকেননি, তাঁরা এখন আফসোস করছেন। একস্ট্যাসির ঈদ কালেকশন ফ্যাশন শো-২০১০ শুরু হয়ে গেছে। জমকালো পোশাকের সম্ভার দেখার জন্য কোনো টিকিটও কাটতে হয়নি। উন্মুক্ত ছিল সবার জন্যই। ৯ আগস্ট ঢাকার বসুন্ধরা সিটিতে একস্ট্যাসির শোরুমে আয়োজন করা হয় এই ফ্যাশন শোর।আয়োজনে আছে তানজিম, জারজারিন ও মেলোড্রামা শীর্ষক তিন ধরনের পোশাক। একস্ট্যাসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানজিম হক বলেন, ‘ছোটবেলা থেকেই আমাদের সুপার হিরোর প্রতি আকর্ষণ থাকে। সেই সুপার হিরোদের খুঁজে পাওয়া যাবে তানজিমের এবারেরর ঈদ পোশাকের টি-শার্টের সম্ভারে।’এ ছাড়া ফরমাল শার্ট তো থাকছেই। ক্যাজুয়াল শার্টে চেক ও প্রিন্ট প্রাধান্য পেয়েছে। শার্টগুলো পাওয়া যাচ্ছে টিউন ফিট ও রিল্যাক্সড ফিটিংয়ে।মেলোড্রামা সংগ্রহটি এবার একস্ট্যাসিতে নতুন হিসেবে যোগ হলো। ছেলেদের পাঞ্জাবিগুলোকে সাজানো হয়েছে বিভিন্ন কাট ও রঙে। ডিজাইনার শাহরুখ আমিন জানান, পাঞ্জাবিগুলোতে দেওয়া হয়েছে ড্রামাটিক লুক। সব বয়সের উপযোগী করে বানানো হয়েছে এগুলো। বড় কলার, লম্বা প্লিট, ঝুলসহ বিভিন্ন বিশেষত্ব আনা হয়েছে এসব পোশাকে। মেয়েদের পোশাকও পিছিয়ে নেই। ফরমাল ড্রেস, শার্ট, পার্টি ওয়্যার, বেলুন স্কার্ট ও ড্রেসগুলো পাওয়া যাচ্ছে সুতি, সিল্ক, লিনেন, স্ট্রেচ, ক্রাশড, পপলিনসহ নানা কাপড়ে। রমজান মাসের শুরু থেকেই পোশাকগুলো পাওয়া যাচ্ছে ঢাকার গুলশান, বনানী, উত্তরা, ধানমন্ডি, বসুন্ধরা সিটির একস্ট্যাসি শাখায়।