নতুন প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু ইউসুফ বলেছেন, ‘শিশু-কিশোরদের বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। তাদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে হবে।’ ৮ জানুয়ারি নগরের ডিসি হিলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অনুপ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শিশু-কিশোর আনন্দমেলার চেয়ারম্যান মাহবুব মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন জিনবোধি ভিক্ষু, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইদ্রিস, মো. খোরশেদ আলম ও স্বপন মহাজন। বিজ্ঞপ্তি।