নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম কলেজে আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যক্ষ জেসমিন আক্তার
চট্টগ্রাম কলেজে আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যক্ষ জেসমিন আক্তার

নানা কর্মসূচির মধ্যে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন করেছে চট্টগ্রামের নানা শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন। এসব কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।
কর্মসূচিতে বক্তারা বলেন, ‘স্বাধীনতাবিরোধীরা ইতিহাস বিকৃতির মাধ্যমে নতুন প্রজন্মকে বিপথগামী করছে। এ থেকে রক্ষা পেতে নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।’
দক্ষিণ জেলা আওয়ামী লীগ: দিবসটি উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২৫ মার্চ বিকেলে নগরের লালদীঘি ময়দানে আলোচনা সভার আয়োজন করা হয়। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাংসদ সামশুল হক চৌধুরী, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য জসিম উদ্দিন খান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আইনবিষয়ক সম্পাদক মির্জা কচির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, কৃষিবিষয়ক সম্পাদক আবদুর রশিদ, দপ্তর সম্পাদক আবু জাফর, শ্রমবিষয়ক সম্পাদক খোরশেদ আলম, তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শাহনেওয়াজ হায়দার, মহিলাবিষয়ক সম্পাদক কামরুন নাহার, উপদপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া প্রমুখ।
স্বাধীনতা উৎসব উদ্‌যাপন পরিষদ: স্বাধীনতা উৎসব উদ্‌যাপন পরিষদের উদ্যোগে নগরের ডিসি পাহাড় চত্বরে পাঁচ দিনব্যাপী স্বাধীনতা উৎসবের আয়োজন করা হয়। উৎসবের দ্বিতীয় দিন ২৫ মার্চ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিষদের কো–চেয়ারম্যান মাজহারুল হক শাহ চৌধুরীর সভাপতিত্বে ও পরিষদের প্রধান সমন্বয়কারী খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম। মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী।

রামুর গর্জনিয়ায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আবৃত্তি করছে এক শিশু
রামুর গর্জনিয়ায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আবৃত্তি করছে এক শিশু


সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি শাহ আলম, যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জাফর আহম্মদ, বাংলাদেশ দোকান মালিক সমিতির সহসভাপতি মো. শাহাব উদ্দিন, সাবেক ছাত্রনেতা মাসুম চৌধুরী, মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার দেব প্রমুখ।
সভার মুখ্য আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘স্বাধীনতাবিরোধীরা রাষ্ট্রক্ষমতায় থেকে ইতিহাস বিকৃতির মাধ্যমে নতুন প্রজন্মকে বিপথগামী করেছে। এ থেকে রক্ষা পেতে নব প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে দায়িত্ব নিতে হবে সবাইকে।’
চট্টগ্রাম কলেজ: নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম কলেজে দিবসটি পালন করা হয়। ২৬ মার্চ সকাল সাড়ে ছয়টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে নয়টায় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও সকাল ১০টায় শুরু হয় আলোচনা সভা।
কলেজের রসায়ন বিভাগের শিক্ষক প্রদীপ চক্রবর্তীর সভাপতিত্বে ও বাংলা বিভাগের শিক্ষক মোহাম্মদ আবদুস সালামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার।
অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক মো. আবুল বাসার ভূঁঞা, বাংলা বিভাগের অধ্যাপক মো. কামরুল আলম চৌধুরী ও শিক্ষক ক্লাব সম্পাদক বিপ্লব গাঙ্গুলী।
আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ: পরিষদের জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে ২৬ মার্চ সকালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বার কাউন্সিলের সাবেক সদস্য এ এম আনোয়ারুল কবীর, জেলা সভাপতি মাহবুব উদ্দিন আহমদ, বারের সাবেক সহসভাপতি মো. ছুরত জামাল, হুমায়ন কবির, সাইফুন নাহার, উজ্জ্বল সরকার, ওমর ফারুক শিবলী প্রমুখ।

মেরন সান স্কুল অ্যান্ড কলেজ: কলেজের চকবাজার ক্যাম্পাসের উদ্যোগে দিবসটি উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

২৬ মার্চ সকাল নয়টায় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সানাউল্লাহ্‌ অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনের পরেই শুরু হয় শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (দক্ষিণ) মিজানুর রহমান চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি) শাহ মোহাম্মদ আবদুর রউফ, সহকারী পুলিশ কমিশনার আসিফ মহিউদ্দীন, বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন, চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিক আহমেদ চৌধুরী, চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতালের পরিচালনা কমিটির সহসভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, কাউন্সিলর শাহেদা কাসেম প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

আমাদের প্রচেষ্টা: সংগঠনটির উদ্যোগে সম্প্রতি নগরের বিআরটিসিতে পথশিশুদের আশ্রয়স্থল ‘অপরাজেয়’ প্রতিষ্ঠানে এতিম ও পথশিশুদের মধ্যে চাল বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহমুদ ইবনে শরিয়ত। উপস্থিত ছিলেন প্রিমিয়াম ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. আবদুল মান্নান। কর্মসূচি উদ্বোধন করেন সংগঠনের প্রধান পরিচালক ইফতেখার শাহরিয়ার।

মেরন সান স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল
মেরন সান স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল

সংগঠনের সাধারণ সম্পাদক সবুজ দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজীব বড়ুয়া, ঝুমরি বড়ুয়া, জিয়াউল হক, মো. শহীদ, আরাফাতুল কবির প্রমুখ।
কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা পশ্চিম জুমছড়ি, মাইন্যাকাটা ও মরিচ্যাচর গ্রাম। এই তিন গ্রামের স্কুলপড়ুয়া শিশু-কিশোরেরা ২৬ মার্চ প্রথমবারের মতো স্বাধীনতা দিবস উদ্‌যাপন করল। বেসরকারি সংস্থা কোডেক (কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার) এর আয়োজন করে। সকাল আটটায় কোডেকের পরিচালিত শিখন স্কুলের শতাধিক শিশুরা অস্থায়ী শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনণ করে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানায়। এরপর শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা শেষে জুমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চলে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুদের এসব অনুষ্ঠান দেখতে ভিড় জমান গ্রামের নারী–পুরুষেরা।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন স্থানীয় প্রবীণ শিক্ষক আহমদুর রহমান, শিখন প্রকল্প কক্সবাজার সদরের মাঠ সমন্বয়কারী আজিজুল হক, পতিলাল চাকমা, হরি কিশোর তঞ্চংগ্যা, হাসিনা আকতার, সুপ্রিয় চাকমা, মুহিবুল্লাহ চৌধুরী, রাসেদা বেগম, আরেফা খানম, জুবাইদা খানম, নুরে আয়শা প্রমুখ। সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
একই দিন গর্জনিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে সকাল ১০টায় স্থানীয় গর্জনিয়া উচ্চবিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবস উদ্‌যাপিত হয়।
এতে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আলম, গর্জনিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম মনিরুল ইসলাম, পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, মাঝিরকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুছ প্রমুখ।