নতুন প্রযুক্তিপণ্য নিয়ে ঈদ বিক্রয় উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ঈদুল ফিতরের আনন্দ আরও উপভোগ্য করতে বিভিন্ন বিপণনকারী প্রতিষ্ঠান ইতিমধ্যে বাজারে এনেছে নতুন নতুন প্রযুক্তিপণ্য। এর মধ্যে রয়েছে এইচপি, আসুস, ডেল, তোশিবা, স্যামসাংসহ বিভিন্ন ব্র্যান্ডের দ্বিতীয় প্রজন্মের (সেকেন্ড জেনারেশন) ডেস্কটপ ও ল্যাপটপ। নতুন এসব পণ্য পাওয়া যাচ্ছে অত্যন্ত সুলভ মূল্যে। গুণগত মানও অতুলনীয়। চট্টগ্রামের প্রযুক্তিপ্রেমী মানুষের চাহিদা পূরণ করতে সর্বশেষ প্রযুক্তিপণ্য নিয়ে এসেছে কম্পিউটার ভিলেজ। ভিলেজের আগ্রাবাদ শাখায় আয়োজন করা হয়েছে ‘ঈদ বিক্রয় উৎসব-২০১১’। ৫ রমজান থেকে শুরু হয়ে ঈদ পর্যন্ত চলবে এ উৎসব। এই সময়ে আগ্রাবাদ শাখা থেকে যেকোনো কম্পিউটার সামগ্রী কিনলেই থাকছে ঈদ উপহার ও বিশেষ মূল্যছাড়।  নিজস্ব প্রতিবেদক