নতুন ফিচারসংবলিত কিছু স্মার্টফোন
বাজারে আসা অত্যাধুনিক স্মার্টফোনগুলো নিয়ে মানুষের মাতামাতির শেষ নেই। ভাবটা এমন, যেন স্মার্টফোন কিনলেই স্মার্ট হওয়া যাবে। এসব স্মার্টফোনের ‘আকর্ষণীয়’ ফিচারগুলো যে খুব প্রয়োজনীয়, তা নয়। যেমন স্ক্রিন থেকে দৃষ্টি সরালেই লাইট অফ হয়ে যাওয়া, কিংবা মোশন টাচ। অথচ প্রয়োজনীয় অনেক কিছুই ফিচার হিসেবে থাকতে পারত। তাই নতুন ও প্রয়োজনীয় ফিচারসংবলিত স্মার্টফোন নিয়ে চিন্তাভাবনা করেছেন আদনান মুকিত আঁকা জুনায়েদম্যানহোল ইন্ডিকেটরঢাকার অধিকাংশ ম্যানহোলেরই ঢাকনা নেই। অন্ধকারে যে কেউই ম্যানহোলে পড়ে গিয়ে মিরপুর থেকে বুড়িগঙ্গায় যেতে বাধ্য হতে পারে। তাই এল ‘অকি মনু N’, যাতে আছে আন্তর্জাতিক মানের ম্যানহোল ইন্ডিকেটর। ফিচারটি চালু করলে মোবাইলের স্ক্রিনেই দেখতে পাবেন ম্যানহোলের অবস্থান।তোর স্মার্টফোনে তো ম্যানহোল ইন্ডিকেটর আছে। তুই ম্যানহোলে পড়লি ক্যামনে? আনস্মার্ট কোথাকার!আরে অন্ধকারে মোবাইলটা উল্টা করে ধরেছিলাম।অনিয়ন স্ক্যানারকোনটা দেশি পেঁয়াজ, আর কোনটা ভারতীয় কিংবা থাইল্যান্ডের পেঁয়াজ, তা নিয়ে প্রায়ই দ্বিধায় পড়েন সাধারণ ক্রেতারা। তাঁদের সুবিধার জন্য আমরা বাজারে এল ‘টুং টাং ৮’। এই আলট্রাস্মার্টফোনে আছে অনিয়ন স্ক্যানার, যার সাহায্যে আপনি সহজেই বুঝতে পারবেন, কোনটা দেশি পেঁয়াজ আর কোনটা বহিরাগত!আপনি না বললেন এগুলো দেশের পেঁয়াজ? এগুলো তো ইন্ডিয়ান। মিথ্যে বললেন কেন?ঠিকই তো কইছি, দেশের পেঁয়াজ। ইন্ডিয়া তো একটা দেশই। ইয়ে মানে, আমাদের দেশের পেঁয়াজও আছে, এখনই আনতেছি।