নতুন ফ্যাশন হাউস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্যাশনের চিন্তাটা এখন দেশকেন্দ্রিক পোশাকে। ফ্যাশনে দেশীয় ঐতিহ্য তুলে ধরাটাই এখনকার ট্রেন্ড। দেশি কাপড়ের পোশাকে আভিজাত্য তুলে ধরতেই ঢাকায় নতুন ফ্যাশন হাউস ফারাহ’স ক্রিয়েশন-এর যাত্রা শুরু হলো। এ উপলক্ষে ১৪ জানুয়ারি ঢাকার গুলশান-১-এ এর শোরুমে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের। নাট্যব্যক্তিত্ব সারা যাকের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফারাহ’স ক্রিয়েশনের কর্ণধার ফারাহ জাবীন জানান, বাচ্চাদের পোশাক থেকে শুরু করে বিয়ের পোশাক ফারাহস ক্রিয়েশনের সবকিছুতেই থাকছে বৈচিত্র্যের প্রকাশ। পোশাকের ক্ষেত্রে জামদানির কাপড় পেয়েছে প্রাধান্য। ব্রাইডাল কালেকশনে জামদানির ওপরেই কাজ বেশি করা হয়েছে। তবে মসলিন, কোটা, সিল্কের ওপরও আছে কারচুপি, এমব্রয়ডারি ও হাতের নিখুঁত কাজ।