নতুন ফ্যাশন হাউস
ঢাকার বনানীর ১৩/এ নম্বর সড়কে যাত্রা হলো ফ্যাশন হাউস ‘এমপ্রেস’-এর। যেখানে এক ছাদের নিচেই মিলবে আপনার ঈদের পোশাক আর অনুষঙ্গের।‘সময়ের সঙ্গে নতুন রং যে ধারণ করতে পারে, সে-ই তো সুন্দর। পোশাকে নারীর সেই সৌন্দর্য ফুটিয়ে তুলতেই আমাদের এবারের ঈদ সংগ্রহ।’ এভাবেই বলেন এমপ্রেসের অন্যতম স্বত্ত্বাধিকারী সালমা আদিল। আরেকজন স্বত্ত্বাধিকারী মরক্কোর নাগরিক নোরা লাহ্লালি; যিনি এর মধ্যেই দুবাইভিত্তিক বিভিন্ন ব্র্যান্ড নিয়ে কাজ করেছেন। তাদেরসালোয়ার-কামিজের কাট আর নকশা দুটোতেই বৈচিত্র্য চোখে পড়বে আপনার। লম্বা কামিজের সঙ্গে নিচের দিকের কলি আর টানা বর্ডারের সঙ্গে করা হয়েছে লেইস, সাটিনের ব্যবহার। এর সঙ্গে পাথর ও বৈচিত্র্যময় বোতামগুলো যোগ করেছে উৎসবের আমেজ। রয়েছে সেলাইবিহীন সালোয়ার-কামিজ, কাফতান ও শাড়ি। আছে জুতা আর ব্যাগের বড় সংগ্রহও। ‘ভিনচি’ ব্র্যান্ডের জুতা পাওয়া যাবে এখানেই।