নতুন ফ্রিজে ঈদের আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই ঈদে ফ্রিজের চাহিদা যেমন বেশি, তেমনি বাজারেও থাকে নতুন নতুন ফ্রিজ। মডেল: হৃদি ও বাপ্পা, কৃতজ্ঞতা: ট্রান্সকম ডিজিটাল
ছবি: সুমন ইউসুফ

ঈদ মানেই আনন্দ। আর সেই আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেয় নতুন পণ্য। হোক সেটা পোশাক বা কোনো ইলেকট্রনিক পণ্য। কমবেশি সব পরিবারে ঈদের সময় এসি, ফ্রিজসহ ইলেকট্রনিক পণ্য কেনার ধুম দেখা যাচ্ছে কয়েক বছর ধরেই।

ঈদুল আজহায় যেহেতু পশু কোরবানির বিষয় থাকে, তাই এই ঈদে রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজের চাহিদা বেশি থাকে। ফ্রিজ নির্মাতারাও এই সময়ে নতুন ফ্রিজসহ ফ্রিজের বড় সংগ্রহ এবং নানা রকম মূল্য ছাড় ও সুবিধা নিয়ে আসে ক্রেতাদের জন্য। ফ্রিজ বা ফ্রিজার এখন আর পরিবারের বিলাসিতা নয়, প্রয়োজনীয় একটি উপকরণ।

জীবনকে সহজ করে

প্রতিদিনের জীবনযাপনকে সহজ করে যেসব পণ্য, সেগুলোর মধ্যে অন্যতম ফ্রিজ। কোরবানির সময় ফ্রিজের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। এই ঈদের সময় কমবেশি সবার ঘরে অতিরিক্ত খাদ্যসামগ্রী থাকে। এসব খাদ্য উপকরণ, বিশেষ করে মাংস অনেক দিন সংরক্ষণ করতে হয়। ঘরে ভালো মানের একটি ফ্রিজ থাকলে খাদ্য সংরক্ষণ নিয়ে কোনো চিন্তুা করতে হয় না। দীর্ঘদিন মাংসজাতীয় খাবার ভালো থাকবে ফ্রিজে।

আপনার পছন্দমতো

বাজারে থাকা অনেক ফ্রিজ বা ফ্রিজারে (ডিপ ফ্রিজ) নেই সঠিকভাবে খাবার সংরক্ষণের নির্দেশনা। ফলে বাজারে থাকা ফ্রিজ নিয়ে রয়েছে নানান অভিযোগ। যেমন খাবার সতেজ থাকে না, সবজিগুলো কেমন শুকিয়ে যায়, রান্না করা খাবার গন্ধ হয়ে যায় কিংবা এক খাবারের গন্ধ অন্য খাবারে মিশে যায় এবং ফ্রিজে রাখা খাবারেও মিলছে না স্বাদ! এমন অবস্থায় খাবার সতেজ রাখার জন্য ভালো মানের ফ্রিজ কিনতে হবে। তাই আপনার পছন্দর অনুযায়ী ফ্রিজ বেছে নিতে হবে দেখেশুনে। অনেক সময় দেখা যায় ,ফ্রিজে কোনো খাবার রাখলে তা বরফে জমে যায়, ফলে ফ্রিজ থেকে সে খাবার বের করতে অনেক কষ্ট করতে হয়। কেনার সময় এ বিষয়গুলো ভালোভাবে দেখে কিনবেন। তাই এই ঈদে ভালো মানের এবং বিক্রয়োত্তর সেবা ভালো পাওয়া যায় এমন ফ্রিজ হোক আপনার পরিবারের নিত্যদিনের সঙ্গী।

ফ্রিজের নকশাও এখন গুরুত্বপূর্ণ ক্রেতার কাছে। কৃতজ্ঞতা: যমুনা ইলেক্ট্রনিকস
ছবি: সুমন ইউসুফ

ঈদে দ্বিগুণ আনন্দ

আপনার ঈদকে আরও আনন্দময় করে তুলতে পারে ফ্রিজ। পরিবারের চাহিদা পূরণের জন্য ছোট বা বড়সহ সব আকারের পণ্য রয়েছে বাজারে। একটি ভালো মানের ফ্রিজেই উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে মাংস সতেজ থাকে অনেক দিন। এ ছাড়া বাজারে এমন কিছু ফ্রিজ রয়েছে যেগুলোতে তিন দরজা রয়েছে। যাতে দুধ বা দুধ জাতীয় খাবার রাখার জন্য থাকে আলাদা সুব্যবস্থা। এতে দুধ দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। একই সঙ্গে যেমন রাখা হয় ঠিক তেমনই থেকে যায়। একই সঙ্গে সতেজ খাবার ও শরীরের সুস্থতার গ্যারান্টির পাশাপাশি এই ফ্রিজ খাবারের টেস্ট রাখবে শতভাগ।

রয়েছে স্মার্ট প্রযুক্তি

আধুনিক বিশ্বে প্রযুক্তির সহায়তায় নানা সমস্যার জন্য এসেছে স্মার্ট সমাধান। এমনই এক স্মার্ট সমাধানের নাম রেফ্রিজারেটর। এটি আমাদের কর্মব্যস্ত জীবনে প্রতিদিন বাজারে যাওয়ার ধকল থেকে মুক্তি দিয়েছে। গরমে তৃষ্ণা মেটাতে ঠান্ডা পানি বা শরবত খেতে, হঠাৎ বাসায় মেহমান এলে ঝটপট খাবার বের করে পরিবেশন করতে কিংবা অনেক দিনের বাজার একসঙ্গে এনে বহুদিন মজুত রাখতে রেফ্রিজারেটরের জুড়ি নেই। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে এসব আধুনিক রেফ্রিজারেটরে দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে টাটকা এবং এতে স্বাদেরও পরিবর্তন হয় না।

দেশেই এখন তৈরি হচ্ছে ইনভার্টার প্রযুক্তির বিদ্যুৎ সাশ্রয়ী এবং স্মার্ট ফ্রিজ, কৃতজ্ঞতা: ওয়ালটন
ছবি: সুমন ইউসুফ

ভিন্নতা

ওয়ালটনের এডিশনাল অপারেটিভ ডিরেক্টর (পিআর, মিডিয়া অ্যান্ড ব্র্যান্ডিং) মো. মোস্তাফিজুর রহমান জানালেন ওয়ালটন বর্তমানে বছরে ৩৫ লাখ ফ্রিজ উৎপাদন করে। তিনি বলেন, ‘ওয়ালটন রেফ্রিজারেটরের যন্ত্রাংশ ১০০ শতাংশ (কম্প্রেসরসহ) দেশেই উৎপাদন করে। বর্তমান ফ্রিজের বাজারে প্রতিষ্ঠানটির অংশীদারত্ব ৭০ শতাংশের বেশি। বাজারে রয়েছে ২০০টির বেশি মডেলের ওয়ালটন রেফ্রিজারেটর, ফ্রিজার এবং বেভারেজ কুলার।

ঈদুল আজহা উপলক্ষে ২৭টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করেছে ব্র্যান্ড ওয়ালটন। একই সঙ্গে ডিজাইন ও ফিচার আপডেট করা আরও অর্ধশতাধিক মডেলের ফ্রিজ আনুষ্ঠানিকভাবে বাজারে ছেড়েছে প্রতিষ্ঠানটি।

স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশও ক্রেতাদের জন্য বিভিন্ন মডেলের রেফ্রিজারেটর এনেছে বাজারে। স্যামসাংয়ের ফ্রিজে উন্নত প্রযুক্তি দ্রুত ফ্রিজের অভ্যন্তর শীতল করে সব জায়গায় তাপমাত্রা সমান রাখে এবং খাবার টাটকা রেখে ভেতরে বরফ জমতে দেয় না।

ফ্রিজগুলোর ডিজিটাল ইনিভার্টার প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজন অনুযায়ী ভেতরে তাপমাত্রা বাড়ায় এবং কমায়। ফলে এতে বিদ্যুৎ খরচ কমে যায়।

ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের সিনিয়র ম্যানেজার (মার্কেটিং কমিউনিকেশন) মো. মাহবুব হাসান বলেন, ট্রান্সকম ডিজিটাল এবারের ঈদে ‘সেরা ফ্রিজ সেরা অফার’ ঘোষণা করেছে। এই সুবিধায় ট্রান্সকম ডিজিটাল থেকে কোনো ফ্রিজ কিনলে মূল্যছাড়, ক্যাশব্যাক ও উপহার পাওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া লঙ্কাবাংলা ফিন্যান্স, ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক, ইবিএল ও ব্র্যাক ব্যাংকের অফার ঘোষণা করেছে।।

সিঙ্গারের রয়েছে বিশাল পরিসরের রেফ্রিজারেটর এবং ফ্রিজার, যেগুলোর মধ্যে রয়েছে সাইড বাই সাইড, নো-ফ্রস্ট, ডিরেক্ট কুল, ভিসিকুলার রেফ্রিজারেটরসহ মোট ৪০টির বেশি মডেল।

ঈদ উপলক্ষে বিশ্বমানের প্রযুক্তি দিয়ে সম্পূর্ণ দেশেই তৈরি মিনিস্টার ফ্রিজের পাশাপাশি পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ডিজাইনের ফ্রিজার। মিনিস্টার ফ্রিজে রয়েছে স্পেসিফিকেশন, আকৃতি, ডিজাইন। প্রতিষ্ঠানটির ফ্রিজে যুক্ত করা হয়েছে এমন সব প্রযুক্তি, যা সঠিক তাপমাত্রা, হিমায়িত খাবারের ভিটামিন এবং দীর্ঘ সময় সংরক্ষণ করার জন্য উপযুক্ত তাপমাত্রা বজায় রাখে।

ফ্রিজে কী সুবিধা আছে, কেনার আগে তা বুঝে নেওয়া ভালো। কৃতজ্ঞতা: মিনিস্টার
ছবি: সুমন ইউসুফ

ছাড় ও সুবিধা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন সুবিধা ঘোষণা করেছে প্রতিষ্ঠানগুলো। এসব প্রতিষ্ঠানের মধ্যে ট্রান্সটেক ব্র্যান্ডের ফ্রিজ ২৭টি ব্যাংকে শূন্য শতাংশ ইন্টারেস্টে ১২ মাসের কিস্তিতে পাওয়া যাচ্ছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি দিচ্ছে বিশেষ অফার ও সুবিধা। স্যামসাং নিয়ে এসেছে দুর্দান্ত ঈদ প্রচারণা ‘বিগ অফার ঈদ জমবে এবার’। এই প্রচারণায় ক্রেতারা নির্দিষ্ট রেফ্রিজারেটর কিনলেই পাবেন ১৫ হাজার টাকা পর্যন্ত টাকা ফেরত (ক্যাশব্যাক) সুবিধা। এ ছাড়া ক্রেতারা রেফ্রিজারেটরের এক্সচেঞ্জ অফারে ২৩ হাজার টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। ক্যাম্পেইনটি চলবে ৩১ জুলাই পর্যন্ত। স্যামসাংয়ের রেফ্রিজারেটরে আছে ১০ বছরের কম্প্রেসর ওয়ারেন্টি। অনলাইনে অর্ডার করলে ক্রেতারা পাবেন বিনা মূল্যে হোম ডেলিভারি ও মাসিক কিস্তির সুবিধা। এ ছাড়া বিভিন্ন ব্যাংকের কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইনেও পেমেন্ট করার সুবিধা রয়েছে।

মিনিস্টার ফ্রিজের পাশাপাশি পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ডিজাইনের ফ্রিজার। মাত্র ৩ হাজার টাকায় অনলাইনে বুকিং দিয়ে নেওয়া যাচ্ছে বিভিন্ন মডেলের ফ্রিজ ও ফ্রিজার।

ঈদুল আজহা বা কোরবানির ঈদ উপলক্ষে চলছে ওয়ালটনের ‘মেগা ঈদ ফেস্টিভ্যাল’। প্রতিষ্ঠানটির ডিজিটাল ক্যাম্পেইন সিজন ১১–এর আওতায় মেগা ঈদ উৎসবে ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্যান, গ্যাসস্টোভ ও রাইসকুকার ক্রেতাদের জন্য রয়েছে দেশের ইলেকট্রনিকস বাজারের সবচেয়ে বড় অফার। এই অফারে ওয়ালটন ফ্রিজ কিনে ডিজিটাল নিবন্ধন করে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া পণ্যভেদে আছে ফ্রি ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচারসহ অসংখ্য সুবিধা। ইতিমধ্যে ওয়ালটন ফ্রিজ কিনে অনেক ক্রেতাই হয়েছেন মিলিয়নিয়ার। ফ্রিজে ১ বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসরে ১২ বছরের ওয়ারেন্টি দিচ্ছে ওয়ালটন।

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ‘সিঙ্গার ঈদ আনন্দ অফার’ শীর্ষক এক বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে। এই ক্যাম্পেইন চলাকালীন মোট ৫০০ জন রেফ্রিজারেটর ক্রেতা ১০০ শতাংশ ছাড় পাবেন। এ ছাড়া প্রতিদিন কুপন ড্রয়ের মাধ্যমে পাওয়া যাবে এয়ারকন্ডিশনার, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন এবং গ্রাইন্ডারের মতো পণ্য।

মাংস, মাছ দীর্ঘদিন সংরক্ষণ করতে ডিপ ফ্রিজ অনন্য সমাধান। কৃতজ্ঞতা: কনকা
ছবি: সুমন ইউসুফ

অনলাইনে ফ্রিজ কেনা

ঘরে বসেই থেকে প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ রয়েছে প্রতিষ্ঠানগুলো। প্রতিষ্ঠানগুলোর ওয়েসসাইটসহ ই-কমার্স সাইট এবং ফেসবুক পেজ থেকেও অনলাইনে কেনাকাটা করার সুযোগ রয়েছে। শোরুম থেকে ঘরে বসেই সব ধরনের পণ্য কেনার সুবিধা ও হোম ডেলিভারি নেওয়ার ব্যবস্থা রয়েছে অনেক প্রতিষ্ঠান। সরকারি নির্দেশনা মেনে যথাযথ স্বাস্থ্যবিধি রক্ষা করে পণ্য বিক্রয় ও ডেলিভারি দিচ্ছে শোরুমে। মহামারিতেও অনলাইনে এবং শোরুমে বাটারফ্লাই গ্রুপ থেকে এলজি আর ইকো প্লাস নামে দুটো ফ্রিজ বাজারজাত করছে। বাজারে আরএফএলের ভিশন ও ভিগো ব্র্যান্ডের বেশ কিছু মডেলের রেফ্রিজারেটর পাওয়া যাচ্ছে। বাজারে ওয়ার্লপুল, হিটাচি, এলজি, তোশিবা, সনি-র‌্যাংগস, শার্প, মিনিস্টার, কনকা, হাইকো, যমুনাসহ বিভিন্ন ফ্রিজ পাওয়া যাচ্ছে।

কেনার আগে জেনে নিন

রেফ্রিজারেটর বা ইলেকট্রনিক পণ্য কেনার সময় ক্রেতাদের বিভিন্ন সুবিধা দেখে কেনা উচিত। বিশেষ করে দেখা উচিত এর প্রযুক্তিগত সুবিধাগুলো কেমন। কেনার আগে বিক্রয়োত্তর সেবা সম্পর্কে জেনে নেওয়া উচিত। ওয়ারেন্টি ও গ্যারান্টির বিষয়টাও বুঝে নিতে হবে।

কোরবানি ঈদ উপলক্ষে কনকা ফ্রিজ দিয়েছে অবিশ্বাস্য অফার! কনকা ফ্রিজ একটি কিনলেই পেতে পারেন আরেকটি ফ্রি অথবা আকর্ষণীয় ক্যাশব্যাক! অনলাইনে ফ্রি হোম ডেলিভারিসহ বিভিন্ন উপহার। অত্যাধুনিক সব ফিচার নিয়েও আপনার সাধ্যের মধ্যে রয়েছে কনকা ফ্রিজ। কনকা ফ্রিজে গার্ডেন ফ্রেশ টেকনোলজিতে মৌসুমি ফলমূল থাকবে তাজা আর পুষ্টিতে অটুট। ৭১ পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী। সর্বনিম্ন ১২৫ ভোল্টেজে চলে। ১০ বছরের গ্যারান্টি। কনকা ফ্রিজ সমগ্র বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা রয়েছে। কনকা ফ্রি বিভিন্ন ব্যাংকে এএমআইসহ বিশেষ মূল্য ছাড়ের অফার ঘোষণা রয়েছে।

ঈদ উপলক্ষে তুফানী অফার ঘোষণা করেছে সনি-র‌্যাংগস। ঘরে বসেই সর্বোচ্চ ৭০ শতাংশ ছাড়ে কেনা যাবে প্রতিষ্ঠানটির ফ্রিজ। র‌্যাংগস রেফ্রিজারেটর/ফ্রিজার ক্রয় করলেই প্রতি সপ্তাহে ৫০ জন করে মোট ২০০ জন ভাগ্যবান বিজয়ী ক্রেতা পাবেন ১টি করে গরু একদম বিনা মূল্যে।