নতুন বছর আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পথের ধুলো দুঃখগুলো গায়ের তাপে পুড়িয়ে নতুন বছর আসছে ধেয়ে বাতাসে পাল উড়িয়ে। মত্ত সাগর পাড়ি দিয়ে নতুন বছর আসছেঅতীত স্মৃতি ঢেউয়ে ঢেউয়ে শ্যাওলা হয়ে ভাসছে। ঝড়ের বেগে গাছের পাতায় নেচে শরীর দুলিয়ে রাতের গাঢ় অন্ধকারে সাহসে বুক ফুলিয়ে—নতুন বছর আসছে দেখোনতুন বছর আসছেস্বপ্নগুলো চোখের কোণে রোদের মতো হাসছে।