নতুন বছরের প্রত্যাশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন বছরে মনে নানা প্রত্যাশাসন্ধ্যায় ঠিক ঠিক পৌঁছাব বাসা।থাকবে না রাস্তায় কোনো যানজটজটে পড়ে মেজাজটা হবে না তো হট।থাকবে না দেশে আর টেন্ডারবাজিযোগ্যরা কাজ পাবে, নেই কারসাজি।ক্ষমতা, দাপট কেউ দেখাবে না আরঅনিয়মে ব্যবস্থা নেবে সরকার।বিনা অপরাধে দেশে মরবে না লোকযুদ্ধাপরাধীদের বিচারটা হোক।শেখ মুজিবের খুনি ফাঁসিতে ঝুলুকবাঙালি আগস্টের শোকটা ভুলুক।জঙ্গিবাদের ঘাঁটি হবে নির্মূলছাত্ররা ক্যাম্পাসে করবে না ভুল।ভাগবাটোয়ারা নিয়ে গোলাগুলি নয়পড়াশোনা আগে, তবে হবে হবে জয়।পেছাল ঘড়ির কাঁটা তাতে কী বা আসেদেয়ালঘড়িটা দাঁত বের করে হাসে।বলে ঘড়ি, ‘এসবের মানেটানে কী যে!অন্যকে না বলিয়া বদলাই নিজে।’নিজের দোষটা নিজে আগে শুধরাইতারপরে অন্যের ভুলটা ধরাইদিনবদলের হাওয়া লাগবেই দেশেবদলাই নিজে আগে দেশ ভালোবেসে।