নতুন বেল্ট পেল ফুলকির কারাতে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুশিক্ষার প্রতিষ্ঠান ফুলকির কারাতে শিক্ষার্থীরা নতুন বেল্ট পেয়েছে। বিদ্যালয়ের কারাতে কোর্সের চতুর্থ আবর্তনে ৫১ জন শিক্ষার্থীকে বেল্ট দেওয়া হয়। ২৫ মে বিকেলে ফুলকি প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ফুলকির উপধ্যক্ষা সৈয়দা সাজেদা বেগম ও প্রধান কারাতে প্রশিক্ষক শিহান রতন তালুকদার। কারাতে বেল্ট প্রদান পর্ব শেষে অভিভাবক শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয়। বিজ্ঞপ্তি।