নতুন রোগ সাইবারকন্ড্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো এক সকালে ঘুম থেকে উঠেই প্রচণ্ড মাথা ধরেছে। দুটি প্যারাসিটামল খেয়ে অফিসে গেছেন, কিন্তু মাথাব্যথা কমেনি। ইন্টারনেট ঘেঁটে কিছু বৈশিষ্ট্য মিলিয়ে দেখে এ ধরনের সমস্যাকে ব্রেন টিউমার বা বড় ধরনের কোনো অসুখ বলে মিছিমিছি আতঙ্কিত হওয়া উচিত নয়। হ্যাঁ, আপনি অসুস্থ বটে। আপনার যে রোগ হয়েছে, বিজ্ঞানীরা তার নাম দিয়েছেন সাইবারকন্ড্রিয়া। সামান্য অসুখ-বিসুখে বা সাধারণ রোগ উপসর্গেও গুগলে সব ধরনের স্বাস্থ্যসম্পর্কিত ওয়েবসাইট চষে ফেলাটা অনেকেরই রীতিমতো অভ্যাসে পরিণত হচ্ছে। ভয়ংকর ও জটিল রোগের সঙ্গে নিজেকে মিলিয়ে দেখা এবং তা নিয়ে আতঙ্কে ভোগাটাও হয়ে গেছে নিত্যনৈমিত্তিক ব্যাপার। এটা একটা মানসিক সমস্যা। আর সমস্যাটির নাম সাইবারকন্ড্রিয়া।
এই রোগীদের জন্য গবেষকদের পরামর্শ হলো, স্বাস্থ্যকর জীবন যাপন ও রোগবালাই থেকে বাঁচার জন্য বিভিন্ন ওয়েবসাইট ঘুরে বেড়ানো একেবারে খারাপ নয়। তবে খেয়াল রাখুন দুটি বিষয়। প্রথমত, ওয়েবসাইটটি নির্ভরযোগ্য কি না, অর্থাৎ এর তথ্য-উপাত্ত কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে নেওয়া হয়েছে কি না। দ্বিতীয়ত, এগুলো পড়ে রোগ নির্ণয় বা চিকিৎসা কোনোটাই নিজে করতে যাবেন না। ব্যাপারটা ছেড়ে দিন চিকিৎসকদের ওপরই।
সূত্র: এবিসি হেলথ।