নতুন লাইসেন্স নবায়ন করার জন্য সতর্কতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাংক কর্মকর্তা বা বিআরটিএর পরিচয়পত্রবিহীন কারও সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করলে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে। ব্যাংক বা পোস্ট অফিসে ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি জমা দেওয়ার কাগজে ব্যাংক কর্মকর্তা বা পোস্টমাস্টার ও অপারেটর উভয়ের স্বাক্ষর ও সিল আছে কি না, কাউন্টার ত্যাগের আগে চেক করুন। ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি জমা দেওয়ার কাগজ সংরক্ষণ করুন। আপনার মোটর ড্রাইভিং লাইসেন্স মোটরযানের রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সনদ, রুট পারমিট ট্যাক্স টোকেন ভুল কি না, তা যাচাই করুন। প্রয়োজনীয় সব কাগজের ফটোকপি করে সংরক্ষণ করুন। মোটরযানের ইঞ্জিন পরিবর্তন করতে হলে বিআরটিএর অনুমতি নিতে হবে।