নতুন শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটস আইয়ের ফ্যাশন শো
ক্যাটস আইয়ের ফ্যাশন শো

আড়ং

পুরো জায়গাটার আয়তন প্রায় ১২ হাজার বর্গফুট। আছে পোশাক, গয়না, ব্যাগ, ঘর সাজানোর অনুষঙ্গ প্রভৃতি। ঢাকার যমুনা ফিউচার পার্কের নিচতলায় চালু হলো আড়ংয়ের নতুন শাখা।
৬ ফেব্রুয়ারি এর উদ্বোধন করেন ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। এদিন আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আহমেদ মোস্তাকুর রাজা চৌধুরী, আড়ংয়ের সিনিয়র ডিরেক্টর তামারা আবেদ, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আবদুর রউফ প্রমুখ। অনুষ্ঠানে তামারা আবেদ জানান, আড়ংয়ের এ শাখায় নিয়মিত সব পণ্যের পাশাপাশি কিছু বিশেষ ডিজাইনের সংগ্রহও পাওয়া যাবে।

ক্যাটস আই
১৫ ফেব্রুয়ারি ঢাকার যমুনা ফিউচার পার্কে শাখা খুলল ক্যাটস আই। এদিন এখানে হয়ে গেল এক ফ্যাশন শো। ছেলে ও মেয়েদের পশ্চিমা পোশাকের পাশাপাশি গয়না, জুতা, ব্যাগ ইত্যাদি পাওয়া যাবে এখানে।