নতুন শিশুর ওম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল্প শীতেও বাচ্চাদের নানা ধরনের সমস্যা হতে পারে। একটু বাড়তি যত্নের সঙ্গে তাই নবজাতকের শীত নিবারণ পোশাকে দরকার সতর্কতা। বারডেম-২ জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক ফাহমিদা রহমান বলেন, ‘শীতে শিশুদের অবশ্যই গরম পোশাক দরকার। তবে সেটি যেন নরম কাপড়ের হয়। কারণ, খসখসে বা শক্ত উলের কাপড়ে তাদের নরম ত্বকে সমস্যা দেখা দিতে পারে। শীতে শ্বাসকষ্ট বাচ্চাদের একটি সাধারণ সমস্যা। তা ছাড়া বেশি গরম কাপড় পরালে গরমে ঘেমে বাচ্চার ঠান্ডা লাগতে পারে। যা থেকে নিউমোনিয়া হয়। তাই উলের পোশাক পরানোর আগে দেখে নিন তা নরম কি না। ফুল হাতা গেঞ্জির কাপড় বা সুতির কাপড় বাচ্চাদের জন্য ভালো। তাই রাতে ঘুমানোর আগে ফুল হাতা গেঞ্জি পরিয়ে ঘুম পাড়াতে পারেন। ব্যবহার করতে পারেন হালকা-পাতলা শীত নিবারণ সরঞ্জাম।’ রাজধানীর বাজার ঘুরে এবার এমনই কিছু শীত পোশাকের সরঞ্জামের খোঁজ রয়েছে নিচে। জামানবজাতকের জন্য সুতি কাপড়ে বানানো জামা পাওয়া যায়। লম্বা হাতার এসব পোশাকে বাচ্চার শীত নিবারণ হতে পারে সহজে। এ ছাড়া আছে গার্মেন্টস উলের পোশাক। তবে হাতে বোনা উলের নরম পোশাক পাওয়া যাবে কিছু কিছু দোকানে।পাজামা বা প্যান্টবাচ্চাদের জন্য বাজারে পাওয়া যায় নানা ধরনের রঙিন পাজামা। জামা ছাড়াই এসব পাজামা বা প্যান্ট কিনে নিতে পারেন কয়েকটা। এ ছাড়া হালকা শীতে পরানোর জন্য কিনতে পারেন আলাদা প্যান্ট। মোজা বা জুতাকোলের বাচ্চাদের জন্য কিনতে পারেন কাপড়ের জুতা। এতে করে আলাদা জুতা পরানোর দরকার পড়বে না। জুতা ছাড়াও মোজা কিনতে পারেন। শুধু মোজা কিনেও পা ঢেকে রাখতে পারেন। টুপিবাচ্চার পুরো মাথা ঢেকে রাখতে টুপি কিনতে পারেন। উলের নানা ধরনের টুপি আছে বাজারে। এ ছাড়া গেঞ্জির কাপড়ের টুপিও বাজারে পাওয়া যায়। চাইলে কান পর্যন্ত ঢাকা টুপিও কিনতে পারেন। হাতমোজাআছে ছোট্ট ছোট্ট হাতমোজা। যেকোনো ধরনের গার্মেন্টস দোকানে পাওয়া যাবে এসব মোজা। তবে বেশি শীত না পড়লে হাতমোজা না পরানোই ভালো। তোয়ালেশিশুকে কোলে নেওয়ার জন্য কিনতে পারেন তোয়ালে। এতে করে শিশুটি ওম পাবে।দরদামনবজাতকের জামা কিনতে পারবেন ১০০ থেকে ৫০০ টাকায়। পাজামা ২০ থেকে ১০০ টাকা। কাপড়ের জুতা ৬০ থেকে ৮০ টাকা, মোজা ৫০ টাকার মধ্যে, টুপি ৪০ থেকে ১০০ টাকা, হাতমোজা ৩০ টাকা, তোয়ালে কেনা যাবে ৩০০ টাকার মধ্যে।যেখানে পাবেনরাজধানীর প্রায় সব শপিং মলে, নিউ মার্কেট এলাকা, মিরপুর, উত্তরার ফুটপাথ বা দোকানগুলো, বঙ্গবাজার, গুলিস্তান, পল্টন, মতিঝিল, মালিবাগ ইত্যাদি এলাকায় কিনতে পারেন নবজাতকের শীতের নানা জিনিস।