নতুন সৌন্দর্য-পণ্য
আজকের সৌন্দর্য আগামীর জন্য অটুট রাখার প্রত্যয় নিয়ে বাংলাদেশে এল ফুজি ফিল্মের সৌন্দর্য-পণ্য অ্যাস্টালিফট। ২৬ জুলাই ঢাকার গুলশানে অ্যাস্টালিফট ফাউন্ডেশন সিরিজের আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। চারটি নতুন পণ্য নিয়ে যাত্রা শুরু হলো তাদের।‘লাইট অ্যানালাইজিং ময়েশ্চার বেইজ মেকআপ সিরিজ’-এর পণ্যের মধ্যে রয়েছে হালকা সাজের জন্য ছয়টি শেডের ময়েশ্চার ফাউন্ডেশন, ভারী সাজের বেজ হিসেবে সাতটি শেডের লাইট অ্যানাইলাইজিং পাউডার, ত্বকের খুঁতগুলো ঢেকে দিতে লাইট অ্যানালাইজিং কনসিলার এবং সাজের শেষে ফুরফুরে আমেজ পেতে প্রেসড পাউডার। অ্যাস্টালিফটের ব্র্যান্ড ব্যবস্থাপক আহমেদ নাফিজ বলেন, ফটোগ্রাফির আলো-ছায়ার সঙ্গে ত্বকের আলো-ছায়ায় খেলার একটা মিল আছে। তাই ফুজি ফিল্মের সৌন্দর্যের পথে এ নতুন সংযোজন। এই সিরিজ শুধু ত্বকের বাইরের আবরণকেই আকর্ষণীয় করবে না; বরং এটি সারা দিন ত্বকের সজীবতাও ধরে রাখবে। এদিন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাস্টালিফের কর্মকর্তারা।এই নতুন চারটি পণ্যগুলো পাওয়া যাবে গুলশান এভিনিউর মলি ক্যাপিটা সেন্টার, শপার্স ওয়ার্ল্ড এবং ‘প্রিয়’র সব শাখায়। ঈদ উপলক্ষে প্রতিটি পণ্যের ক্রেতার জন্যই রয়েছে উপহার এবং প্রতি এক হাজার টাকায় কেনাকাটার সঙ্গে র্যাফল ড্র কুপন। সৌন্দর্যপ্রেমী ভাগ্যবান বিজয়ীরা পেয়ে যেতে পারেন আই ফোন-৪, ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরাও।