নতুন সৌন্দর্যচর্চা কেন্দ্র
হালকা গোলাপি রঙের সাজঘরটা ছড়াচ্ছিল স্নিগ্ধ আভা। এর পরের আকাশি রঙে রাঙানো ঘরটা একখণ্ড আকাশ যেন। ফুলদানিতে রাখা তাজা ফুলগুলো সৌরভ ছড়াচ্ছিল। বড় বড় আয়নায় প্রতিবিম্ব হচ্ছে সবকিছু। সাজঘরটির নাম শিলা’স মেকওভার ১ মে ঢাকার মোহাম্মদপুরের নূরজাহান রোডে করা হয় এ সৌন্দর্যচর্চা কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন। এর কর্ণধার অভিনয়শিল্পী শারমিন শিলা। এ সাজঘরটির স্বপ্ন তাঁর বহুদিন ধরেই। সাজতে ভালোবাসেন আর সাজাতেও ভালোবাসেন তিনি।‘রূপসজ্জাশিল্পী গীতিবিল্লাহর কাছে আমার সাজের হাতে খড়ি। অভিনয়ের বাইরে এটি আমার অন্য জগৎ। সুন্দরের পূজারি আমরা সবাই। আর যা প্রাকৃতিক, তা-ই সৌন্দর্য। তাই সাজতে গিয়ে আসল চেহারাটা ঢেকে না দিয়ে বরং সাজার উপকরণগুলো দিয়েই স্নিগ্ধতা ফুটিয়ে তুলতে হবে। তবে সেটা যে সাজগোজের উপাদান দিয়ে আনা, তা যেন বোঝা না যায়। সাজের এ বিষয়গুলো মাথায় রেখে আমার এ বিউটি পার্লারের যাত্রা শুরু’ বললেন, শারমীন শিলা। এখানে পার্টি মেকআপ, বউ সাজানো, ফেসিয়াল, হেয়ার ট্রিটমেন্ট, পেডিকিউর, মেনিকিউর, ওয়াক্স, ট্যাটুসহ অনেক কিছু করানো যাবে। উদ্বোধন উপলক্ষে এখন ২০ শতাংশ মূল্যছাড় দেওয়া হচ্ছে।মেয়ে হূদিকাকে নিয়ে কেক কেটে পার্লারের উদ্বোধন করেন শারমিন শিলা। এ সময় উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী দীপা খন্দকার, মৌসহ শারমিন শিলার পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।