নতুন স্টার্টে যা আছে
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট তাঁর দেশের পক্ষ থেকে পরমাণু অস্ত্র ব্যবহার উল্লেখযোগ্যভাবে সীমিত রাখার একটি রূপরেখা ঘোষণা করেছেন। এই প্রেক্ষাপটে আলোচিত সম্ভাব্য নতুন রুশ-মার্কিন পরমাণু অস্ত্র হ্রাস চুক্তির মূল দিকগুলো প্রশ্নোত্তর আকারে তুলে ধরা হলো।স্টার্ট চুক্তি কী? স্টার্টের (START) বিশদ রূপ হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি অর্থাৎ কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি। নতুন স্টার্ট চুক্তি প্রথম স্টার্ট চুক্তির স্থলাভিষিক্ত হবে। ১৯৮২ সালে স্টার্ট চুক্তির প্রথম প্রস্তাব করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান। এটি স্বাক্ষরিত হয়েছিল ১৯৯১ সালে। স্টার্ট থেকে নতুন স্টার্টের পার্থক্য কী?নতুন স্টার্টে সংশ্লিষ্ট দেশের পারমাণবিক অস্ত্রভান্ডারের আকারের ব্যাপারে নতুন ও আরও নিচু সীমা ধার্য করা হয়েছে। তথ্য যাচাইপদ্ধতিও হালনাগাদ করা হয়েছে।সীমিত করার মাত্রাটি কেমন?প্রত্যেকে সর্বোচ্চ এক হাজার ৫৫০টি যুদ্ধাস্ত্র রাখতে পারবে। স্টার্ট চুক্তিতে ২০১২ সাল নাগাদ দুই হাজার ২০০ যুদ্ধাস্ত্র রাখার যে লক্ষ্যমাত্রা ছিল, তার চেয়ে এটি ৩০ শতাংশ কম। আর লঞ্চার বা উেক্ষপক হিসেবে প্রতি দেশ ৭০০-এর বেশি মোতায়েনকৃত আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ডুবোজাহাজ থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পরমাণু অস্ত্র সজ্জিত বোমারু বিমান রাখতে পারবে না। এটা আসলেই কত বড় হ্রাস?যুদ্ধাস্ত্র গণনার নিয়মে একটি বড় ফাঁক আছে। একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাথায় বসানো একটিমাত্র পারমাণবিক যুদ্ধাস্ত্রকে একটি যুদ্ধাস্ত্র ধরা হলেও একটি বোমারু বিমানকেও একটি যুদ্ধাস্ত্র ধরা হয়। অথচ একটি বড় বিমান ২০টি পর্যন্ত যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম। একটি অস্ত্রসজ্জাবিরোধী সংগঠনের হিসাবে, যুক্তরাষ্ট্র ও রাশিয়া যথাক্রমে মাত্র ১০০ ও ১৯০টি যুদ্ধাস্ত্র ধ্বংস করেই নতুন লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে। উেক্ষপকের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।তাহলে কি ওবামা তাঁর নিরস্ত্রীকরণের লক্ষ্য পূরণে ব্যর্থ? এ চুক্তির সমর্থকেরা বলেন, বড় ধরনের অস্ত্র হ্রাস না হলেও এটা একটা আস্থা গঠনকারী পদক্ষেপ, যা ভবিষ্যতে আরও অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির দ্বার খুলে দেবে। এ চুক্তিটিতে আইনপ্রণেতাদের অনুমোদন লাগবে কি?লাগবে। মার্কিন সিনেট ও রাশিয়ার দুমা কর্তৃক এটি অনুমোদিত হতে হবে। ওবামা প্রশাসনের প্রত্যাশা, এটি ২০১০-এর শেষ নাগাদ অনুমোদিত হবে।দুই দেশের ক্ষমতানতুন স্টার্ট: প্রত্যেকে সর্বোচ্চ ১৫৫০ যুদ্ধাস্ত্র যুক্তরাষ্ট্র: ২২৫২ (২০০৯)রাশিয়া: ২৬০০ (২০১০)উেক্ষপক:নতুন স্টার্ট প্রত্যেকে সর্বোচ্চ ৭০০ রাশিয়া: ৫৬৬ (২০১০)যুক্তরাষ্ট্র: ৭৯৮ (২০০৯) উৎস: বিবিসি