নতুনদের পথ দেখাবেন বেগজাদী মাহমুদা নাসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুনদের বরণ করতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন শিক্ষার্থীরা
নতুনদের বরণ করতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন শিক্ষার্থীরা

অগ্রজেরা বরণ করে নেবে নবীনদের—এটাই তো রীতি। শিক্ষাপ্রতিষ্ঠানে বছরের পর বছর ধরে এই রীতিতেই হয়ে আসছে নবীনবরণ। তবে মেয়েদের জন্য প্রতিষ্ঠিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট্রাল উইমেন্স কলেজের এবারের নবীনবরণ আয়োজনে ছিল রীতি ভাঙার বৈচিত্র্য। প্রতীকীভাবে ফুল দিয়ে কলেজ একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলেও, নতুনদের পথ দেখানোর জন্য সেদিন প্রয়াত বেগজাদী মাহমুদা নাসিরের দৃষ্টান্ত তুলে ধরা হয়। দেখানো হয় কলেজের প্রতিষ্ঠাতা বেগজাদী মাহমুদা নাসির ও অধ্যাপক আবদুল মতিনের ওপর নির্মিত তথ্যচিত্র। কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী।

১৭ জুলাই রাজধানীর টিকাটুলিতে সেন্ট্রাল উইমেন্স কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হয় ২০১৭-১৮ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান। ৬১ বছরের পুরোনো এই বিদ্যায়তন সেন্ট্রাল উইমেন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বেগজাদী মাহমুদা নাসির ও অধ্যাপক আবদুল মতিনের জীবনের ওপর নির্মিত তথ্যচিত্র ছিল এ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। সেদিন অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল কলেজের নতুন ক্যাফেটেরিয়ার উদ্বোধন ও অতিথিদের বক্তব্য। দ্বিতীয় পর্বে ছিল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।

নতুনদের বরণ করতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন শিক্ষার্থীরা
নতুনদের বরণ করতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন শিক্ষার্থীরা

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি প্রফেসর আই কে সেলিম উল্লাহ খোন্দকার। সভাপতিত্ব করেন সেন্ট্রাল উইমেন্স কলেজের পরিচালনা পরিষদের সভাপতি এম নুরুল ইসলাম। সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ ইফতেকার আলী শুরুতেই স্বাগত বক্তব্য দেন। এরপর উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।