নতুনবছরের রঙ্গ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তা নতুন বছরে নিজের কোন জিনিসটা চেঞ্জ করবেন বলে ভেবেছেন?
ক্যালেন্ডার।

বুঝলি, নতুন বছর আর পুরোনো বছরের ব্যাপারটা অনেকটা প্রেমের মতো।
কীভাবে?
দেখিস না মানুষ ‘এক্স’ নিয়ে হতাশ আর ‘নেক্সট’ নিয়ে কেমন এক্সাইটেড থাকে!

দেইখো আব্বা, নতুন বছর থেকে আমি পড়াশোনায় সেই রকম মনোযোগী হব।
এ আর নতুন কী! সে তো প্রতিবছরই দেখে আসতেছি।

তা পুরোনো বছরটা কেমন কাটল?
ভালোই। এখনো কাটার ঘা শুকায়নি!