নদী কথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদী মাতৃক এই বাংলা আমাদের জন্মভূমি। ধানের দেশ, গানের দেশ, আর নদীর দেশ বাংলাদেশ। কত না নদী জালের মত স্নেহ বিছিয়ে ছড়িয়ে রয়েছে এই বাংলায়। তার কতটার খবরই বা আমরা রাখি। নদীর কোলে জন্ম নিয়ে নদীকে ভালোবাসার আগেই আমরা হয়ে পড়ি শহরমুখী। শৈশবের সে নদী হারিয়ে যায় ইট, কাঠ আর কংক্রিটের জঙ্গলের আড়ালে। কিন্তু আসলেই কি হারায়? ব্যস্ত জীবনে ক্ষণিকের মুহূর্তে কখনও কখনও বা উঁকি দিয়ে যায় সেসব নদী। আর তাকে ঘিরে থাকা স্মৃতি। সে স্মৃতির টুকরা বুকে নিয়ে বেঁচে থাকি আমরা। ধন্যবাদ ছুটির দিনের নদী নিয়ে আয়োজনকে। নদী নিয়ে লেখকদের স্মৃতি আর নদী বিষয়ক সুন্দর লেখার জন্য। যে লেখার জন্য নদীর প্রতি ভালোবাসা নতুন করে জন্ম নেয় মানুষের বুকে। এই ভালোবাসা চিরদিন বেঁচে থাকুক। আতিউর রহমান উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ।