নদী বাঁচাতে পাড়ের মানুষকে সচেতন হতে হবে

কক্সবাজারে নানা আয়োজনের মধ্যমে গত রোববার আন্তর্জাতিক নদী দিবস পালিত হয়েছে। দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘নদী রাখো দূষণমুক্ত’।
নদী পরিব্রাজক দল কক্সবাজার জেলা শাখার আয়োজনে সকাল থেকে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল পোনা অবমুক্ত, সচেতনতামূলক প্রচারপত্র বিলি ও বঁাকখালী নদীর তীরে সমাবেশ।
সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. মনির হোসেন, সহসভাপতি সরওয়ার আলম, সাংবাদিক আনছার হোসেন, শিক্ষক ইসলাম মাহমুদ, জাহাঙ্গীর আলম, আবদুল আলীম, আরোজ ফারুখ, আতিকুর রহমান, বজলুর রহমান প্রমুখ।
আনসার হোসেন বলেন, নদীগর্ভেই বাংলাদেশের জন্ম। তাই নদী বাঁচাতে পাড়ের মানুষকে সচেতন হতে হবে। ময়লা–আবর্জনা না ফেলে নদীকে দূষণ ও দখলমুক্ত রাখতে হবে।
অন্যান্য বক্তারা নদীর তীর ব্যবহারে যত্নবান হওয়া, পানিপ্রবাহে বিঘ্ন না ঘটানো এবং অপরিকল্পিতভাবে বালু ও পাথর তোলা বন্ধের দাবি জানান।