প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরা নদীটি লেখাটি সত্যিই আলাদা করে চোখে পড়ার মতো। এই ফেসবুকের যুগেও আমাদের নদীগুলোর হারিয়ে যাওয়া নিয়ে এমন সুচিন্তিত লেখা সত্যিই প্রশংসনীয়। উপমা মাহবুবকে ধন্যবাদ। আসলে আমরা এতটাই যান্ত্রিক হয়ে গেছি যে ফুল, পাখি, প্রকৃতি—এসব নিয়ে ভাবার সময় কই? কিন্তু নিজেদের অস্তিত্ব রক্ষার্থে প্রকৃতি নিয়ে আমাদের ভাবতেই হবে। নদী বলতে শুরুতেই আমরা পদ্মাকেই পাই। পদ্মাপারের এই আমি, ছোট থেকে পদ্মাকে দেখে আসছি। পদ্মা মরেনি, রূপের কিছু পরিবর্তন ঘটেছে মাত্র। পদ্মাকে আর আগের মতো রূপসী মনে হয় না। সদা প্রাণবন্ত থাকুক আমাদের নদীগুলো। হিল্লোলরাজশাহী