নন-ক্যাডারেও আছে সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস পরীক্ষার সর্বশেষ ধাপ উত্তীর্ণ হওয়ার পর ফলাফল ও যোগ্যতা বিচার করে বিভিন্ন ক্যাডারে চাকরি দেওয়া হয়। এ নিয়মের পর সম্প্রতি চালু হয়েছে নন-ক্যাডার (বিশেষ) পদে নিয়োগপদ্ধতি। ২০১০ সালের ১০ মে জারি করা এক বিধিমালা অনুযায়ী এ পদ্ধতি চালু করা হয়েছে। এ থেকে জানা যায়, বিসিএস পরীক্ষার চূড়ান্ত পর্বে উত্তীর্ণ প্রর্থীদের বিভিন্ন ক্যাডার ভাগ করে দেওয়ার পর মেধা অনুযায়ী নন-ক্যাডার পদের জন্য একটি তালিকা দেওয়া হবে। এ তালিকায় তালিকাভুক্ত যাঁরা এ পদ্ধতিতে নিয়োগ লাভে আগ্রহী, তাঁদের নির্ধারিত ফরমে উল্লিখিত সময়ের মধ্যে আবেদন ফরম পূরণ করতে হবে।কী থাকবে আবেদনপত্রেনন-ক্যাডার পদে চাকরির জন্য একজন প্রার্থীকে নির্ধারিত কিছু প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এসবের মধ্যে প্রর্থীর নাম, নিবন্ধন নম্বর, বাবা ও মায়ের নাম, জন্মতারিখ, সর্বোচ্চ ডিগ্রি, অধিত বিষয় এবং মুক্তিযোদ্ধার সন্তান বা আদিবাসী প্রার্থী হলে তা উল্লেখ করতে হবে। ২৬তম (বিশেষ) ২৭তম, ২৯তম ও ৩০তম পরীক্ষায় অংশ নিয়েছেন কি না বা নেবেন কি না, সে তথ্যও উল্লেখ করতে হবে।আবেদনপত্রের সঙ্গে দুই কপি সত্যায়িত ছবি সংযুক্ত করে দিতে হবে।সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর নির্দিষ্ট সময়ে তা যথাযথ স্থানে জমা দিতে হবে। আবেদনপত্র সঠিক স্থানে জমা হওয়ার পর একজন প্রার্থী তার বিপরীতে একটি রসিদ পাবেন। তবে এ ক্ষেত্রে মনে রাখতে হবে, কোনোভাবেই যেন আবেদনপত্র জমা নির্দিষ্ট সময়কে অতিক্রম না করে। এমনটা হলে সেই আবেদনপত্র বাতিল হয়ে যাবে।নিয়োগপদ্ধতিনন-ক্যাডারের জন্য জমা হওয়া সব আবেদনপত্র যাচাই-বাছাই করা হবে। এ ক্ষেত্রে একটি বিষয় সম্পর্কে স্পষ্ট হতে হবে, নন-ক্যাডারে আবেদন করার যোগ্যতা অর্জন করা মানে চাকরির নিশ্চয়তা নয়। নিয়োগের যোগ্যতা আছে, এমন প্রয়োজনীয়সংখ্যক প্রার্থী নিয়োগের জন্য কমিশন সুপারিশ করবে। এর পরই কেবল একজন প্রর্থী নন-ক্যাডার পদের মাধ্যমে নিয়োগ লাভের সুযোগ পাবেন। নিয়ম অনুযায়ী নিয়োগ পাওয়া প্রার্থীকে নিয়োগের অনুমতিপত্র পাওয়ার ৩০ দিনের মধ্যেই যোগদান করতে হবে। এই সময়ের মধ্যে যোগদানে ব্যর্থ হলে সুপারিশটি বাতিল বলে গণ্য হবে এবং সঙ্গে সঙ্গে যেসব প্রার্থীর সুপারিশ বাতিল হয়ে যাবে, তাঁরা পুনরায় কোনো নন-ক্যাডার পদে নিয়োগ পাবেন না।কেমন হয়েছে নন-ক্যাডার-পদ্ধতিযাঁরা নন-ক্যাডারে চাকরির সুযোগ পেয়েছেন, তাঁরা অনেকেই নতুন এ পদ্ধতিটির প্রসংশা করেছেন। এ পদ্ধতির মাধ্যমে দেশের প্রথম শ্রেণীর চাকরিতে সুযোগ পাওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করছেন। ২৮তম বিসিএসে নন-ক্যাডারে সুযোগ পেয়েছেন আসাদুজ্জামান। তিনি বলেন, ‘এ পদ্ধতিটি আমাদের জন্য একটি বিশেষ পাওয়া। কারণ বিসিএসের চূড়ান্ত পর্যায় পর্যন্ত আসতে আমাদের অনেক পরীক্ষা দিতে হয়। কিন্তু চূড়ান্ত পর্যায়ে এসে বাদ পড়লে শূন্য হাতেই ফিরতে হয়।’ এ ক্ষেত্রে নন-ক্যাডারে সুযোগ পেয়ে দেশের প্রথম শ্রেণীর চাকরির সুযোগ থাকছে। আর তা ছাড়া ক্যাডারে আসনসংখ্যা কম হওয়ায় বিসিএস পরীক্ষায় অনেক সময় ভালো করেও বাদ পড়তে হয়। সেখানে নন-ক্যাডার-পদ্ধতি একটি দারুণ সুযোগ বলে মনে করেন আসাদুজ্জামান। এবার ৩০তম বিসিএস পরীক্ষায় অংশ নিচ্ছেন আরিফুজ্জামান। তিনি বলেন, ‘নন-ক্যাডার-পদ্ধতিটি আমাদের মনে এক ধরনের আশার সঞ্চার করেছে। এখন লক্ষ্যটা আরও পাকাপোক্ত করা যাবে। এ ধরনের একটা সুযোগ আমরা পুরোটাই কাজে লাগাতে পারব। এ ছাড়া দেশের প্রথম শ্রেণীর চাকরির স্বপ্ন অনেকেরই থাকে, যা এ পদ্ধতির মাধ্যমে পূরণ করার সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা এ পদ্ধতিকে স্বাগত জানাই।’