নন-ক্যাডারের বিভিন্ন পদে ১৪৮ নিয়োগ
বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় (বিপিএসসি) নন-ক্যাডারের বিভিন্ন পদে ১৪৮ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্প্রতি বিপিএসসির ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী পরিচালক পদে ১ জন, কম্পিউটার প্রোগ্রামার (ওয়েব ডেভেলপমেন্ট/কনটেন্ট, সিকিউরিটি ম্যানেজমেন্ট/ডেটাবেজ প্রোগ্রামিং/ডেটাবেজ অ্যাডমিন) পদে ৪ জন, সহকারী প্রকৌশলী পদে ১ জন, সহকারী পরিচালক (গণসংযোগ) পদে ২ জন, সহকারী পরিচালক (রিপোর্টিং) পদে ৩ জন, সহকারী পরিচালক (গ্রাফিকস) পদে ১ জন, প্রডিউসার পদে ৩ জন, কমিটি অফিসার পদে ১ জন, ক্যামেরাম্যান পদে ৭ জন, টিভি প্রকৌশলী পদে ৩ জন, ডিজাইনার পদে ১ জন, সহকারী লাইব্রেরিয়ান পদে ১০ জন, কপিরাইট পরীক্ষক (মুক্তিযোদ্ধা বিশেষ কোটায়) পদে ১ জন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা (মুক্তিযোদ্ধা বিশেষ কোটায়) পদে ৯ জন, অ্যাস্টিমেটর পদে ৩০ জন, ডিপ্লোমা নার্স পদে ৪৮ জন, প্রশাসনিক কর্মকর্তা পদে ৪ জন, প্রশাসনিক কর্মকর্তা (মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত) পদে ১০ জন, ব্যক্তিগত কর্মকর্তা পদে ৪ জন, ব্যক্তিগত কর্মকর্তা (মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত) পদে ৫ জনকে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগে নিয়োগ করা হবে। পদগুলোতে আবেদন করা যাবে আগামী ২৭ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এসব পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শর্ত প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।
প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ কর্মকমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র বিপিএসসি ফরম 5A পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। উল্লেখিত ওয়েবসাইট ওপেন করে Non-Cadre অপশন সিলেক্ট করে ক্লিক করলে নন-ক্যাডার বিভিন্ন পদে বিজ্ঞাপন, ইনস্ট্রাকশন ফর সাবমিটিং অ্যাপ্লিকেশনের রেডিও বাটন দৃশ্যমান হবে। ফরম পূরণের আগে প্রার্থীকে অবশ্যই নির্দেশনা ও বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রতিটি নির্দেশনা আয়ত্তে নিতে হবে। ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীদের ইউজার আইডি পাওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে হবে।
বিজ্ঞপ্তি ও ফরম পূরণের নির্দেশনাবলি টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd এবং বাংলাদেশ কর্মকমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ বিস্তারিত পাওয়া যাবে।