নবকুঁড়ির সনদ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবকুঁড়ি সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সংগীত শিক্ষার্থীদের বর্ষ সমাপনী পরীক্ষার সনদ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান ৩ জুন প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।এতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দীপংকর দেবনাথ সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সাংবাদিক শাহিদ হাসান, মুক্তিযোদ্ধা মো. লকিয়ত উল্লাহ, সাংস্কৃতিক সংগঠক প্রমেণ বড়ুয়া প্রমুখ।অনুষ্ঠানে অধ্যাপক শামসুদ্দীন শিশির, অধ্যক্ষ কামাল উদ্দিন ও অধ্যাপক আজম খান চৌধুরীকে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠানের শুরুতে গান করেন নবকুঁড়ির শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।