প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী নবতরুণ সংঘের পাঁচ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন এহেছানুল হক, শেখ মোহাম্মদ হানিফ, শাহেদুল ইসলাম, জুনাইদুল ইসলাম, জয়নাল আবেদীন, সেলিম উদ্দিন প্রমুখ। সভার পর সংঘের সদস্যদের ভোটে দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে এহেছানুল হক সভাপতি, শেখ মোহাম্মদ হানিফ সাধারণ সম্পাদক, জয়নাল আবেদীন সহসভাপতি, মো. শাহেদুল ইসলাম কোষাধ্যক্ষ, জুনাইদুল ইসলাম প্রচার সম্পাদক, তানজিমুল ইসলাম ও মো. জুনাইদ নির্বাহী সদস্য নির্বাচিত হন। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।