নবপণ্ডিতবিহারে কঠিন চীবরদান উৎসব উদ্যাপিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের কাতালগঞ্জে অবস্থিত নবপণ্ডিতবিহারে ১০ অক্টোবর কঠিন চীবরদান উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শুদ্ধানন্দ মহাথের। অনুষ্ঠান উদ্বোধন করেন বৌদ্ধভিক্ষু মহাসভার উপসংঘনায়ক বনশ্রী মহাথের। সভায় প্রধান অতিথি ছিলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক উত্তম কুমার বড়ুয়া। সঞ্চালনা করেন চ্যানেল আইয়ের উপস্থাপিকা মৌসুমী বড়ুয়া ও যুবর সাধারণ সম্পাদক প্রীতিশ রঞ্জন বড়ুয়া। বিজ্ঞপ্তি।