নববর্ষ উপলক্ষে ডিজিটাল ডিজাইনিং প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ উপলক্ষে ডিজিটাল ডিজাইনিং প্রতিযোগিতার আয়োজন করেছে সফটওয়্যার ডেভেলপার প্রতিষ্ঠান ম্যাক্রো সফটওয়্যার্স লিমিটেড। ‘ম্যাক্রো ডিজিটাল ডিজাইনার’ নামে এই প্রতিযোগিতার মূল লক্ষ্য সৃষ্টিশীলতাকে উৎসাহিত করা। এটি অনুষ্ঠিত হবে ১৩ এপ্রিল। এ প্রসঙ্গে ম্যাক্রো সফটওয়্যার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মাহবুবুর রহমান বলেন, ‘তথ্যপ্রযুক্তির উন্নয়নের এই যুগে বিভিন্ন ডিভাইস ও সফটওয়্যার ব্যবহার করে পেশাদার গ্রাফিক্স ডিজাইনার এবং ওয়েব ডেভেলপাররা তাঁদের সৃষ্টিশীলতাকে ফুটিয়ে তুলছেন। এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলা নববর্ষে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের কর্মকাণ্ড আরও ব্যাপক আকারে তুলে ধরতে পারবেন বলে আশা করছি।’ প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত বিষয়ের মধ্যে থাকছে পোস্টার, প্রচারপত্র, ফেস্টিভ্যাল কার্ড, লোগো, ব্যানার, ওয়েবপেজ লে-আউট ডিজাইন ইত্যাদি বিষয়। দিনব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীরা নাম নিবন্ধন করাতে পারবেন ১১ এপ্রিল পর্যন্ত।বিস্তারিত ফোনে (০১১৯৪ ১২১০০৭, ০১৭৩২ ২১০২৮৩) জানতে পারেন অথবা ক্লিক করতে পারেন www.macrosoftwaresbd.com এই ওয়েব ঠিকানায়।  নিজস্ব প্রতিবেদক