নতুন বছরের প্রথম দিনে ঘুম ভাঙতেই মিসেস মৌলী ছুটে গেলেন তাঁর স্বামী শরিফের কাছে। গদগদ স্বরে বললেন, ‘ও গো, শুনছ, কাল রাতে আমি দারুণ একটা স্বপ্ন দেখেছি!’শরিফ: ‘কী স্বপ্ন দেখেছ?’মৌলী: ‘দেখলাম, নতুন বছরের প্রথম দিন উপলক্ষে তুমি আমাকে সুন্দর একটা হীরার আংটি উপহার দিয়েছ! এই স্বপ্নের অর্থ কী, বলো তো?’রহস্যময় হাসি হেসে বললেন শরিফ, ‘তুমি কোনো চিন্তা কোরো না, প্রিয়তমা। আজ রাতেই এর অর্থ জানতে পারবে!’রাতে শরিফ ঘরে ফিরলেন সুন্দর একটা উপহারের প্যাকেট নিয়ে। চটজলদি প্যাকেট খুললেন মৌলী। প্যাকেটের ভেতর থেকে বের হলো একটি বই, নাম ‘খোয়াবনামা’!নতুন বছরের প্রথম দিন মালিক বলছেন চাকরকে, ‘গত বছর তুই বেশ ভালো কাজ করেছিস। এই নে ১০ হাজার টাকার চেক। এ বছর এমন ভালো কাজ দেখাতে পারলে আগামী বছর চেকে সই করে দেব!’জগলুল সাহেব হোটেলে পানীয় সামনে নিয়ে বসে আছেন। এমন সময় বিশালদেহী এক লোক এসে তাঁর সামনে রাখা কোমল পানীয়টা কেড়ে নিয়ে খেয়ে ফেলল। হাউমাউ করে কাঁদতে শুরু করলেন জগলুল।বিশালদেহী: ‘আরে, কাঁদছেন কেন মশাই! আমি আপনাকে আবার কিনে দিচ্ছি।’জগলুল সাহেব: ‘আর বলবেন না, ভাই, আমার কপালটাই খারাপ। আমার সবকিছুই লোকে কেড়ে নিয়ে যায়। বছরজুড়ে আমি কেবল নিঃস্বই হলাম। বছরের শুরুতেই বস আমার চাকরিটা কেড়ে নিল, বাড়িভাড়া দিতে পারছিলাম না বলে বছরের মাঝামাঝি এসে বাড়িওয়ালা কেড়ে নিল ঘরের চাবি, বউটাও কেড়ে নিল অন্য লোকে। রাগে-দুঃখে বছরের শেষে আত্মহত্যা করব বলে বসেছিলাম এখানে। পানীয়র সঙ্গে বিষ মিশিয়ে মাত্র খাব বলে ভাবছি, তা-ও আপনি কেড়ে নিলেন!’নতুন বছর উদ্যাপন করতে যুক্তরাষ্ট্র বেড়িয়ে ফিরেছেন সরদারজি। ফিরেই তিনি ছুটে গেলেন তাঁর স্ত্রীর কাছে।সরদারজি: ‘ও গো, শুনছ, আমাকে কি বিদেশিদের মতো দেখায়?’স্ত্রী: ‘কই, না তো!’সরদারজি: ‘আমিও তো তা-ই বলি। আজব কারবার, যুক্তরাষ্ট্রে সবাই আমাকে দেখে বলে, আপনি কি বিদেশি?’ঝন্টু আর মন্টু দুই বন্ধুতে কথা হচ্ছে।ঝন্টু: ‘দোস্ত, আমাকে একটা কোমল পানীয় খাওয়াবি?’মন্টু: ‘তোর ওজন যে হারে বাড়ছে, ডাক্তার না তোকে কোমল পানীয় খেতে নিষেধ করেছেন? গত বছর তো তুই আমার সামনে বসে প্রতিজ্ঞা করেছিস, এ বছর থেকে আর কোমল পানীয় খাবি না!’ঝন্টু: ‘আমি আমার প্রতিজ্ঞা পূরণের মাঝামাঝি পর্যায়ে আছি।’মন্টু: ‘কেমন?’ঝন্টু: ‘নিজের টাকায় খাওয়া ছেড়ে দিয়েছি!’সংগ্রহ: মো. সাইফুল্লাহ