নববর্ষের দিন যৌন নিপীড়নের প্রতিবাদে পটিয়ায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যৌন নিপীড়নের প্রতিবাদে ও নিপীড়কদের গ্রেপ্তারের দাবিতে পটিয়া নারী জাগরণ সংস্থা ২২ এপ্রিল বেলা ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার মুন্সেফবাজার এলাকায় মানববন্ধন করেছে।
সংস্থার সভানেত্রী পারভীন আকতারের সভাপতিত্বে ও নারী সংগঠক জেসমিন আকতারের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন হারুনুর রশিদ ছিদ্দিকী, এ জেড এম আহমদ উল্লাহ, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সুজিত দত্ত, দিলোয়ারা বেগম, আন্না ঘোষ, কোহিনুর আকতার, পল্লবী বড়ুয়া, নুর বেগম, ফাতেমা বেগম, ফারজানা বেগম, বিপুলা দে, রিংকু বড়ুয়া, স্বপ্না চৌধুরী প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান।